বিক্রম ব্যানার্জী, কলকাতা: বারবার নিজেকে একজন আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সদ্য ভোট পরবর্তী হিংসার অভিযোগে কলকাতা হাইকোর্টের দারস্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। এই মামলার দায়িত্বভার নিয়েছেন আইনজীবী মমতা। দলের হয়ে তিনি লড়ছেন আদালতে। বৃহস্পতিবার উচ্চ আদালতে গিয়ে সওয়াল করতে দেখা গিয়েছিল তাঁকে। আর তারপরই পশ্চিমবঙ্গের বার কাউন্সিলকে চিঠি দিল বার কাউন্সিল অফ ইন্ডিয়া। জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সত্তা ও সুনির্দিষ্ট পরিচয় সম্পর্কে তথ্য চেয়েছে তারা।
মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে খোঁজখবর নিচ্ছে BCI
সূত্রের খবর, বার কাউন্সিল অফ ইন্ডিয়া বা BCI চিঠিতে রাজ্যের বার কাউন্সিলের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত বেশ কিছু তথ্য চেয়েছে। ওই চিঠিতে স্পষ্ট করে জানতে চাওয়া হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম কবে পশ্চিমবঙ্গের বার কাউন্সিলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় এর লিগাল স্ট্যাটাস বা আইনি পেশা সম্পর্কেও তথ্য চেয়ে পাঠিয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া।
শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কবে নাগাদ আইনজীবী হিসেবে স্বীকৃতি পেয়েছেন অর্থাৎ মমতার আইনি পেশার শংসাপত্র দেখতে চেয়েছে BCI। জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর আগামী দুদিনের মধ্যেই জানাতে বলা হয়েছে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলকে।
The Bar Council of India has sent an official letter to the West Bengal Bar Council seeking all records related to the nomination as a lawyer and the status of legal practice of Mamata Banerjee.
The controversy began after Mamata Banerjee appeared at the Calcutta High Court… pic.twitter.com/tidUPbDZUH
— United News of India (@uniindianews) May 14, 2026
অবশ্যই পড়ুন: ড্রোন হামলা চালিয়ে ডুবিয়ে দেওয়া হল ভারতীয় জাহাজ, বরদাস্ত করা হবে না বলল দিল্লি
প্রসঙ্গত, বৃহস্পতিবার, পুরোপুরি আইনজীবীর পোশাকে হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে হাজির হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখানেই মমতা জানান, 1985 সালে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলে তাঁর নাম নথিভুক্ত করা হয়েছিল। এরপর থেকে তিনি নিয়মিত নিজের সদস্যপদ রিনিউ করে এসেছিলেন। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সাধারণ মানুষের জন্য আইনজীবী হিসেবে লড়াই করবেন তিনি। বৃহস্পতিবারও উচ্চ আদালতে হাজির হয়ে মমতা জানালেন, মানুষের জন্য আইনি যোগ্যতাকে কাজে লাগিয়ে আইনজীবী হিসেবে নিজের যুক্তি উপস্থাপন করতে এসেছেন তিনি।










