পুলিশের তদন্তে উঠে এল দময়ন্তী সেনের নিখোঁজ হওয়ার আসল কারণ

Published:

Damayanti Sen Missing Case

প্রীতি পোদ্দার, কলকাতা: গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন বছর পনেরোর কিশোরী রাইফেল শুটার দময়ন্তী সেন (Damayanti Sen Missing Case)। অবশেষে জোরদার তল্লাশির পর আজ, শনিবার ভোরে তাঁকে রামকৃষ্ণপুর ঘাটে বসে থাকতে দেখেন তার বাবা ধ্রুবজ্যোতি সেন। তিনি সঙ্গে সঙ্গে তাকে বাড়ি নিয়ে যান। মেয়েকে সুস্থ অবস্থায় দেখে পরিবারের সকলে বেশ খুশি। কিন্তু কেন তিনি আচমকা নিরুদ্দেশ হয়ে গেলেন এই নিতে উঠতে থাকে প্রশ্ন। অবশেষে হাওড়া সিটি পুলিশের তৎপরতায় তাঁর রহস্যজনক নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনার তথ্য প্রকাশ্যে এল।

পুলিশকে কী জানাল দময়ন্তী সেন?

নিখোঁজ হয়ে যাওয়া শুটার দময়ন্তী পুলিশকে জানিয়েছে যে, বাড়ি ফেরার আগে একাধিক জায়গায় ঘুরে বেরিয়েছিল সে। আদলে নাকি দিনকয়েক ধরে পড়াশোনা ও খেলাধূলা নিয়ে চাপে ছিলেন। আর তাতেই বাড়ছিল মানসিক উদ্বেগ। সে কারণেই নাকি বাড়ি ছেড়ে আচমকা নিখোঁজ হয়ে যান তিনি। অন্যদিকে হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল তৌসিফ আলি আজহার বলছেন, “ওর মা-বাবার সঙ্গে কিছু ইস্যু ছিল পড়াশোনা নিয়ে তাই ও বেরিয়ে গিয়েছিল। এখন ও ফিরে এসেছে তাতে আমরা খুবই খুশি। বিভিন্ন জায়গায় ও ছিল। সেগুলো আমরা ভেরিফাই করছি। এখন মা-বাবার সঙ্গে আছেন।”

আরও পড়ুন: সোনম ওয়াংচুকের পর এবার অনশনের ঘোষণা CJP নেতা অভিজিৎ দীপকের

পুলিশের তৎপরতায় খুশি বাবা

মেয়েকে খুঁজে দেওয়ায় জন্য রাজ্য পুলিশের প্রশংসায় পঞ্চমুখ দময়ন্তীর বাবা। যেভাবে পুলিশ তাঁদের সাহায্য করেছে সেই কাহিনীও বলেচেন সাংবাদিকদের। তাঁর কথায়, “সারারাত পুলিশ আমাকে ওর ট্রাকিং দিয়েছিল। শ্রীরামপুরে কোথায় যাচ্ছে, কীভাবে যাচ্ছে, কোথায় টোটোতে বসেছে সব জানিয়েছে। তাতে আমি শিউর হয়ে গিয়েছিলাম যে মেয়ের বিপদ ঘটেনি, পুলিশের সহায়তায় শীঘ্রই ওকে পাওয়া যাবে।” তার মতে মেয়ে পড়াশোনা এবং খেলাধুলার সিডিউল নিয়ে মানসিক চাপে ছিল। সেই থেকেই এই ঘটনা হতে পারে। তবে সে এখন রাইফেল শুটিংয়ে মনসংযোগ দিতে চায়। এদিকে দময়ন্তী বাড়ি ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস গোটা পরিবারে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির আগে মিলল ৫০,০০০ টাকা

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ দময়ন্তী তাদের বাড়ি থেকে দুধ কিনতে বেরিয়েছিলেন। তাঁর কাছে মোবাইল টাকাপয়সা কিছুই ছিল না। নাইটড্রেস পরেই দময়ন্তী দোকানে যান। কিন্তু ১০টা বেজে গেলেও সে বাড়ি না ফেরায় তাঁকে খুঁজতে যান ধ্রুবজ্যোতি। আশপাশে কোথাও খোঁজ না মেলায় হাওড়া থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন। তদন্তে জানা যায়, বৃহস্পতিবার সকালে দময়ন্তীকে হাওড়া ও শ্রীরামপুর স্টেশন এলাকায় দেখা গিয়েছিল। পরে শুক্রবার সকালে শ্রীরামপুরের মাহেশ রথযাত্রা মেলায়ও তাঁকে দেখা যাওয়ার তথ্য সামনে আসে। শেষে আজ ভোরে রামকৃষ্ণপুর ঘাটে তাঁকে খুঁজে পাওয়া গিয়েছিল।