প্রীতি পোদ্দার, কলকাতা: বরাবরই খবরের চর্চায় থাকেন নেতা মন্ত্রীরা। তাঁদের সম্পত্তি, লাইফস্টাইল শিক্ষাগত যোগ্যতা কার কত তা জানার আগ্রহ থাকে সাধারণের। কিন্তু জানেন কি দেশের সব থেকে ধনী মুখ্যমন্ত্রী (Richest CM Of India) এবং গরিব মুখ্যমন্ত্রী (Poorest CM Of India) কে? সম্প্রতি নির্বাচন পর্যবেক্ষক সংগঠন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম মুখ্যমন্ত্রীদের সম্পত্তির তালিকা বিস্তারিতভাবে প্রকাশ্যে এনেছে। আর তাতেই দেখা যায় গরিব মুখ্যমন্ত্রী তালিকায় নাম উঠে এসেছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সম্পত্তির পরিমাণ
ADR অর্থাৎ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস-এর দেওয়া রিপোর্ট অনুযায়ী, দেশের দরিদ্র মুখ্যমন্ত্রীর তালিকায় নাম উঠে এসেছে তিনজনের, যার মধ্যে অন্যতম হলেন শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে এই তালিকা অনুযায়ী প্রথমে আছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ ২৪ হাজার ৪৩০ টাকা এবং মোট সম্পত্তির পরিমাণ ৫৫ লক্ষ ২৪ হাজার ৪৩০ টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৪ লক্ষ ৫৭ হাজার ৬০০ টাকা এবং স্থাবর সম্পত্তি ৬১ লক্ষ ৩০ হাজার টাকা। মোট সম্পত্তির পরিমাণ ৮৫ লক্ষ ৮৭ হাজার ৬০০ টাকা।
সর্বাধিক সম্পত্তির শীর্ষে কে আছেন?
প্রাপ্ত তথ্য অনুযায়ী শুভেন্দু অধিকারীর কোনও ব্যাংক ঋণ বা সরকারি বকেয়া নেই। অর্থাৎ তিনি সম্পূর্ণভাবে ঋণমুক্ত। এমনকি তাঁর নামে কোনও গাড়িরও উল্লেখ নই। নেই কোনও গয়নার সম্পদ। এরপর তালিকা অনুযায়ী তৃতীয় স্থানে রয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৪৬ লক্ষ ৫৬ হাজার ৬৬৬ টাকা। অন্যদিকে, সর্বাধিক সম্পত্তির নিরিখে শীর্ষে রয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার। ADR এর তথ্য অনুযায়ী, তাঁর মোট ঘোষিত সম্পত্তির পরিমাণ ১,৪১৩.৮০ কোটি। দ্বিতীয় স্থানে রয়েছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯৩১ কোটি।
আরও পড়ুন: ৬ ঘণ্টায় গোরক্ষপুর থেকে শিলিগুড়ি! তিন রাজ্যকে যুক্ত করতে তৈরি হচ্ছে মেগা এক্সপ্রেসওয়ে
সর্বাধিক সম্পত্তির নিরিখে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়, যার ঘোষিত সম্পত্তির পরিমাণ ৬৪৮ কোটি। এর আগে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রীর তালিকায়। নির্বাচনের সময় তাঁর জমা দেওয়া হলফনামা অনুযায়ী, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনবারের মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তাঁর নিজস্ব কোনো বাড়ি, গাড়ি বা স্থাবর সম্পত্তি নেই। এবং মোট অস্থাবর সম্পত্তি ছিল ১৫ লক্ষ ৩৭ হাজার ৫০৯ টাকা।










