ফের অভিষেকের বাড়িতে সিআইডি, এবার কী দোষ তৃণমূল সাংসদের?

Published:

Abhishek Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: একাধিকবার তলব করা সত্ত্বেও হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বর্তমানে দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত হয়েছেন তৃণমূল সাংসদ। তবে তারই মধ্যে ফের সই জালিয়াতি কাণ্ডে শান্তিনিকেতনে হাজির সিআইডি অফিসাররা। এবার একসঙ্গে ৭ থেকে ৮ জন অফিসার গিয়েছেন বলে খবর। সঙ্গে রয়েছেন মহিলা অফিসারও। তাঁর বাড়িতে গিয়েই খোঁজখবর নিচ্ছেন আধিকারিকরা। নিরাপত্তা রক্ষীর সঙ্গেও কথা হয়েছে তাঁদের।

ফের অভিষেকের বাড়িতে সিআইডি

উল্লেখ্য, এর আগে দু’বার সই জালিয়াতি কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছিল সিআইডি। তবে দু’বারই ভবানী ভবানে হাজিরা দেননি তিনি। একবার শারীরিক অবস্থার অবনতির কথা বলে তিনি এড়িয়ে যান। আর এবার দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে গিয়েছেন তিনি এবং মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে আধিকারিকদের সঙ্গে দেখা করতে পারেননি সাংসদ। তবে তাঁরা দুই নিরাপত্তা রক্ষীর সঙ্গে কথা বলেন এবং অভিষেককে ফোন করে জানান।

আজ হাতে নোটিশ নিয়েই অভিষেকের শান্তিনিকেতনে হাজির হন সিআইডি আধিকারিকরা। কিন্তু বাইরেই অপেক্ষা করতে হয় তাঁদের। ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। কিন্তু কোনও নথি স্থানান্তর করা হয়নি বলেই এখনও পর্যন্ত প্রাপ্ত খবর। মোট আটজন সিআইডি আধিকারিক আজ উপস্থিত ছিলেন, এবং একজন ভিডিওগ্রাফিও করেন। বাইরে পুলিশ টহল দেয় এবং বাড়ির গেট বন্ধ। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়ি ভাঙার নোটিশ নিয়ে আদালতের কাছে ১০ দিন সময় চেয়েছিলেন, এবং আগামী ১০ জুন সেই বিষয়ে শুনানি রয়েছে।

আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল PoK! পুলিশ-জনতার সংঘর্ষে হতাহতের সংখ্যা ৭০ ছাড়াল

তবে এরই মধ্যে আবার সই জালিয়াতি কাণ্ডের নোটিশ নিয়ে ফের তৎপর সিআইডি আধিকারিকরা। এর আগে ১ জুন তাঁকে ভবানীভবনে হাজিরা হতে বলা হয়েছিল। তবে সোনারপুরে জনরোষের মুখে পড়ে অসুস্থতার কারণ দেখিয়েই তিনি সিআইডির কাছে ১৫ দিন সময় চেয়ে চিঠি দিয়েছিলেন। তবে আজ দুপুর ১২ টায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানীভবনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি যেহেতু দিল্লিতে অবস্থান করছেন, সেই কারণে আবারও নোটিশ নিয়ে হাজির হয় সিআইডি।