অক্সফোর্ড স্ট্রিটের আদলে বদলে যাচ্ছে কলেজ স্ট্রিট! বইপাড়া পরিদর্শনে এলেন মন্ত্রী অগ্নিমিত্রা

Published:

Agnimitra Paul

প্রীতি পোদ্দার, কলকাতা: সরকার অদল বদলের পরই, রাজ্যের একাধিক জায়গায় পরিকাঠামো পরিবর্তনের জন্য উঠে পড়ে লেগেছে বিজেপি প্রশাসন। আর সেই তালিকায় নাম রয়েছে তিলোত্তমার ঐতিহ্যবাহী বইপাড়া অর্থাৎ কলেজ স্ট্রিট (College Street)। জানা গিয়েছে, লন্ডনের বিখ্যাত ‘অক্সফোর্ড স্ট্রিট’-এর আদলে সাজানো হবে এই বই পাড়াকে। সম্পূর্ণ দূষণমুক্ত এবং ‘নো ভেহিকেল জোন’ হিসেবে গড়ে তোলা হবে এই এলাকাকে। আজ সেই কাজের জন্যই কলেজ স্ট্রিট চত্বর পরিদর্শন করতে এলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

কলেজ স্ট্রিট পরিদর্শনে এলেন অগ্নিমিত্রা পাল

সূত্রের খবর, আজ, বুধবার সাতসকালে কলেজ স্ট্রিটে পৌঁছ গিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নয়া প্রজেক্টের কাজ খতিয়ে দেখতে এলাকা ঘুরে দেখছিলেন তিনি, পাশাপাশি পথচারীদের সঙ্গেও কথা বলছিলেন। তাঁর সঙ্গে ছিলেন প্রশাসনের কর্তারাও। কীভাবে কলেজ স্ট্রিটকে সাজানো হবে, সেই নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করতে দেখা যায় তাঁকে। কলেজ স্ট্রিটের একটা অংশ হবে নো ভেহিকেলস জোন। সেখানে গাড়ি চলবে না, হর্ন বাজবে না। এখানকার দোকানগুলির ডিজাইন নিয়েও চিন্তাভাবনা করা হয়েছে। তবে মূল কলেজ স্ট্রিটের রাস্তায় আপাতত কোনও পরিবর্তন হচ্ছে না।

কী বললেন মন্ত্রী?

আগেই মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন যে সাইকেলে করে ওই এলাকায় ঘুরতে পারবেন বইপ্রেমীরা। এবার সেই নিয়ে আজ সাংবাদিকদের জানান, “কলেজ স্ট্রিট হল বইপাড়া। শুধু বইয়ের দোকান থাকবে। নোট-প্যাডের দোকান থাকবে। খাতা-বইয়ের দোকান থাকবে। নো ভেহিকেলস জোন হবে। সাইকেল নিয়ে কেউ আসবেন না। এখান থেকেই সবাই সাইকেল নেবেন। আর যিনি হাঁটতে চান, তিনি হাঁটবেন। বয়স্কদের জন্য ব্যাটারি কার থাকবে।” এছাড়াও শহরের ঐতিহ্যকে ধরে রাখতে কলেজ স্ট্রিটে বিশেষভাবে ডিজাইন করা ট্রাম চালানোর ইচ্ছাও রয়েছে মন্ত্রীর।

আরও পড়ুন: একটু পরেই ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

কলেজ স্ট্রিটের বই পাড়ায় নয়া সরকারের এইরূপ পরিবর্তন নিয়ে কোনো বিক্রেতার রুটিরুজির উপর কোনো প্রভাব পড়বে কি না সেই নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এবার সেই নিয়ে মন্ত্রী জানান, “এই রাস্তার উপর অন্য কোনও দোকান নেই। আর যাঁদের বইয়ের দোকান রয়েছে, তাঁদেরই তো রিলোকেট করব। তাঁদের জন্যই তো একইরকম ডিজাইনের স্টল করব। জায়গাটাকে সুন্দর করব। বিদেশে যেমন রয়েছে।” এখন দেখার এই পরিকল্পনা কতটা বাস্তবায়িত করা হয়।

আরও