আরজি কর কাণ্ডে এবার রচনার বিরুদ্ধে অভিযোগ দায়ের! কী করেছেন তৃণমূল সাংসদ?

Published:

Rachna Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার আইনি গ্যাঁড়াকলে পড়লেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। প্রসঙ্গ সেই আরজি কর কাণ্ড। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি সমাজমাধ্যমে আরজি করে যখন এই ঘটনা ঘটেছিল (RG Kar Case) তখন নির্যাতিতা চিকিৎসকের মায়ের নাম প্রকাশ্যে এনেছিলেন। এমনকি একবার না, একাধিকবার তিনি সেই কাজ করেছিলেন। এবার সেই অভিযোগেই চারু মার্কেট থানায় এক আইনজীবী লিখিত অভিযোগ দায়ের করেছেন সাংসদের বিরুদ্ধে। যদিও এ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

আইনি প্যাঁচে রচনা বন্দ্যোপাধ্যায়

চারু মার্কেট থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই আইনজীবী সরাসরি থানার বড়বাবু সুশান্ত কুণ্ডুর কাছেই অভিযোগ দায়ের করেন। আইনজীবী জানিয়েছেন, সেই সময় নাকি রচনার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তখনও চেষ্টা করা হয়েছিল। এমনকি বিষয়টা নিয়ে রচনা বিস্ময় প্রকাশ করেন। এবং রচনা জানান, অভিযোগকারী যখন আইনের পথে হেঁটেছেন, তখন তিনিও ঠিক একই পথ অবলম্বন করবেন। তবে দু’বছর পর কেন এই প্রসঙ্গ এল?

আইনজীবী জানিয়েছেন, আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুন হওয়ার কারণে তরুণী চিকিৎসকের নাম উল্লেখ করে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন। আর সেখানে তিনি নির্যাতিতার মায়ের নাম উল্লেখ করেন। যেটি আইনত নিষিদ্ধ। তবে সেই সময় লিখিতভাবে অভিযোগ দায়ের করতে চেয়েছিলেন আইনজীবী। তবে তৎকালীন শাসকদলের কারণে তা হয়নি। কিন্তু এবার রাজনৈতিক পালাবদল হতেই চারু মার্কেট থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন: পরীক্ষার প্রস্তুতি নিতে ছেড়েছিলেন বাড়ি, জয়েন্ট এন্ট্রান্সে দেশে প্রথম ও দ্বিতীয় দুই বন্ধু

যদিও যদি ‘দিদি নম্বর ১’ এর সেট থেকে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “সেই সময় এই ঘটনায় সকলেরই মন খারাপ ছিল। আমি ওই নারকীয় ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে একেবারে আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। যার কারণে আমি ভুলবশত নাম নিয়ে ফেলেছিলাম। এটি আমার করা উচিত হয়নি। যে ভিডিও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, সেখানে কথা বলতে বলতে কেঁদেও ফেলেছিলাম আমি।” তবে আইনজীবের স্পষ্ট দাবি, রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক।