সোমবার থেকেই ৬০ লক্ষ অ্যাকাউন্টে দেওয়া হবে ১৫০০ করে, কারা পাবেন জানুন

Published:

Government of West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আরও এক প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। সোমবার থেকেই রাজ্যের ৬০ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ১৫০০ টাকা করে দেওয়া হবে। রাজ্য সরকার প্রথমেই এই প্রকল্পের ভাতা ১০০০ টাকা থেকে ৫০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা করার ঘোষণা করে। এমনকি পরে আরও ৫০০ টাকা বাড়িয়ে তা করা হয় ২০০০ টাকা। তবে এ মাসে মিলবে ১৫০০ করেই। যোগ্য প্রত্যেক উপভোক্তারা পাবেন টাকা।

৬০ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে ১৫০০ টাকা

পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হতেই যেমন একদিকে মহিলাদের জন্য চালু করা হয়েছে অন্নপূর্ণা যোজনা, ঠিক তেমনই বয়স্কদের জন্য চালু থাকা বার্ধক্য ভাতা (Old Age Pension) এবং বিধবাদের জন্য বিধবা ভাতা বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়। রাজ্যের বাজেট পেশের সময় এই ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তবে সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও ৫০০ টাকা বাড়িয়ে তা ২০০০ টাকা করেন। তবে এই মাসে ১৫০০ টাকা করেই দেওয়া হবে বলে খবর। রাজ্যের মোট ৬০ লক্ষ বয়স্কদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে এই টাকা।

আগামী সোমবার থেকেই অ্যাকাউন্টে বর্ধিত হারে বার্ধক্য ভাতা পাঠানো হবে বলে নবান্নের তরফ থেকে জানানো হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী নিজেই ৭ সেপ্টেম্বর নবান্নের সভাঘর থেকে এই প্রকল্পের শুভ সূচনা করবেন। অনুমান করা হচ্ছে, সোমবার এবং মঙ্গলবার এই দু’দিনের মধ্যেই প্রত্যেক যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শেষ হবে। তবে অবশ্যই সংশ্লিষ্ট উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় থাকতে হবে।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে কার্যকর APAAR আইডি, কীভাবে বানাবেন এই কার্ড? জেনে নিন

এদিকে বার্ধক্য ভাতার পাশাপাশি বিধবা ভাতার টাকাও সোমবার থেকে পাঠানো হবে বলে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। এমনকি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অর্থাৎ প্রতিবন্ধী ভাতাও দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই ৬০ লক্ষ উপভোক্তার মধ্যে ২০ লক্ষ কেন্দ্রীয় সরকারের জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের আওতায় সুবিধা পাবেন। আর বাকি ৪০ লক্ষ উপভোক্তাকে রাজ্য সমাজ কল্যাণ দফতরের মাধ্যমে ভাতা প্রদান করা হবে।