সহেলি মিত্র, কলকাতা: অবশেষে সকল প্রতীক্ষার অবসান। শুরু হল অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অনলাইনে ফর্ম ফিলাপ (Annapurna Bhandar Online Form Fillup)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বিধানসভা ভোটের সময়ে বিজেপি আশ্বাস দিয়েছিল যে ক্ষমতায় এলে তাঁরা মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা করে দেবে। সরকার সেই প্রতিশ্রুতি রেখে। গত ৩ জুন, ২০২৬ থেকে ধাপে ধাপে টাকা পাঠাতে শুরু করেছে সরকার। অনেকে পেও গিয়েছেন। তবে যারা নতুন আবেদনকারী এতদিন তাঁদের অফলাইনে ফর্ম ফিলআপ করতে হচ্ছিল। কিন্তু অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হল অনলাইনে ফর্ম ফিলআপ প্রক্রিয়া।
চালু হল অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন ফর্মফিলাপ
হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আপনারও যদি ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ফর্ম নিতে না ভালো লেগে থাকে তাহলে জানিয়ে রাখি, এখন আপনি খুব সহজেই, বাড়িতে বসে কিংবা কোনও সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম অনলাইনে ফিলআপ করতে পারবেন। আজকের এই আর্টিকেলে সম্পূর্ণ প্রক্রিয়া আপনাদের সামনে তুলে ধরা হল।
কীভাবে ফর্ম ফিলআপ করবেন? রইল পদ্ধতি
১) প্রথমে ওয়েবসাইট https://socialregistry.wb.gov.in -এ ক্লিক করতে হবে।
২) এরপর Citizen/Family Login অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর নিজের জেলা দেবেন।

৪) এরপর নিজের মোবাইল নম্বর দেবেন। যে নম্বরটি আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা আছে সেটি দেবেন।
৫) এরপর ক্যাপচা দিতে হবে।
৬) এরপর Request OTP অপশন ক্লিক করার পর একটি OTP আপনার মোবাইল নম্বরে যাবে। এরপর সেই নম্বর দিলে আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হল। এরপর আপনি ফর্ম ফিলআপ করতে পারবেন।
৭) এরপর একটি পেজ খুলবে যেখানে আপনি বেসিক ইনফো, রেশন কার্ড, কত সম্পত্তি আছে, আয়ের পরিমাণ, অন্যান্য নথি এবং আপনি অন্য কোনও সরকারি সুবিধা পান কিনা সেসব অপশন থাকবে।
৮) বেসিক ইনফোতে যেমন Head of The Family-র নাম, তাঁর জন্মতারিখ, লিঙ্গ, ক্যাটেগরি, তাঁর আধার নম্বর, পরিবারের কতজন রয়েছেন, শারীরিক কোনও সমস্যা রয়েছে কিনা তা সিলেক্ট করতে হবে। এছাড়াও আধার নম্বর, স্থায়ী ঠিকানা, জেলা, এইয়া টাইপ, পিনকোড, পুলিশ স্টেশন, এপিক নম্বর, কোন বিধানসভার আওতায় রয়েছেন, পার্ট নম্বর কত সেটা দিতে হবে।

ফর্ম ফিলআপের সময়ে কিন্তু মাঝেমধ্যে Save Draft করতে থাকবেন অবশ্যই।

অফলাইন ফর্মে ৬ জন মেম্বারকে অ্যাড করা যেত। কিন্তু অনলাইন ফর্মে ১০ জনকে যোগ করা যাবে।
৯) যদি হেড অফ দ্য ফ্যামিলের রেশন কার্ড থাকে তাহলে হ্যাঁ করবেন আর যদি না থাকে তাহলে না করবেন। (এটি গেল Ration/Food Subsidy অপশন)
১০) Next অপশনে ক্লিক করে তিন নম্বর পেজ ওপেন হবে। Asset অপশন আসবে। সেখানে পরিবারের মাথার পাকা ঘর আছে কিনা তা হ্যাঁ বা না-এর মধ্যে উত্তর দিতে হবে। এরপর জিজ্ঞাসা করা হবে তাঁর নিজস্ব কোনও জমি আছে কিনা।, সেটাও হ্যাঁ বা না-এর মধ্যে উত্তর দিতে হবে। কত পরিমান জমি আছে সেটাও জানাতে হবে।
১১) এরপর জিজ্ঞাসা করা হবে, পরিবারের সদস্যদের ৪ চাকা গাড়ি আছে কিনা, হ্যাঁ বা না-এর মধ্যে উত্তর দিতে হবে। এছাড়া কতগুলি গাড়ি আছে তা জানাতে হবে। রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।
১২) স্বাস্থ্যবীমা আছে কিনা তাও জানাতে হবে হ্যাঁ বা না-এর মধ্যে।
১৩) এবার নেক্সট আয় অর্থাৎ Income/Profession পেজে আসতে হবে। এখানে জিজ্ঞাসা করা হবে, যিনি হেড অফ দ্য ফ্যামিলি তিনি কি ইনকাম ট্যাক্স ভরেন, হ্যাঁ বা না-এর মধ্যে উত্তর দতে হবে। প্যান কার্ড আছে কিনা তা জিজ্ঞাসা করা হবে। যদি থাকে তাহলে নম্বরটি দিতে হবে।
১৪) এবার আসবে হেড অফ দ্য ফ্যামিলির বার্ষিক আয় কত? সেটা নম্বরে লিখতে হবে। এরপর জিজ্ঞাসা করা হবে কী ধরনের কাজ করেন, সেটা নানা অপশন থাকবে যেটা সঠিক হবে সেটা লিখতে হবে।
১৫) এরপর হেড অফ দ্য ফ্যামিলির শিক্ষাগত যোগ্যতা কী আছে সেটা দিতে হবে। তিনি কোনও পঞ্চায়েত বা সাংসদ, বিধায়কের সঙ্গে যুক্ত কিনা তা হ্যাঁ বা না-এর মাধ্যমে জানাতে হবে। তিনি সরকারি পেনশন পান কিনা কিংবা জিএসটি দেন কিনা সেটা হ্যাঁ বা না-এর মাধ্যমে জানাতে হবে।
১৬) এরপর পরবর্তী পেজ অর্থাৎ Identity Docs অপশনে আসতে হবে। সেখানে জিজ্ঞাসা করা হবে, হেড অফ দ্য ফ্যামিলি কি CAA-র জন্য আবেদন করেছেন কিনা বা করেননি সেটা জানাতে হবে।
১৭) এরপর আসবে SIR স্ট্যাটাস কী সেটা। যদি হেড অফ দ্য ফ্যামিলি ২০২৬-এ ভোট দিয়ে থাকেন এবং নাম ডিলিট না হয়ে থাকে তাহলে দিতে হবে Not Applicable.
১৮) এর পরবর্তী পেজ অর্থাৎ Govt Schemes অপশনে আসতে হবে। সেখানে জানাতে হবে আপনি পেনশন বা অন্যান্য স্কিমের টাকা পান কিনা সেটা।
এভাবেই পরবর্তী ধাপগুলি বুঝেশুনে ফিলআপ করতে হবে আবেদনকারীকে। হার্ড কপিতে যা যা থাকবে এতেও তাই আছে। দরকার পড়লে আপনি হার্ড কপিটি একবার দেখে নিতে পারেন।
আরও পড়ুনঃ ভারতীয় সেনার গাড়ির নম্বর প্লেটে তীর চিহ্ন কেন থাকে জানেন?
কী কী নথি লাগবে?
আধার কার্ড, মোবাইল নম্বর, ভোটার কার্ড (EPIC নম্বর), জন্মতারিখ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্কের তথ্য, পরিবারের প্রত্যেক সদস্যের নাম, বয়স, লিঙ্গ এবং আধার নম্বর দিতে হবে, ডিজিটাল রেশন কার্ড নম্বর (যদি থাকে), ব্যাঙ্কের নাম, অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড, আধার লিঙ্ক থাকা DBT অ্যাকাউন্টের তথ্য।










