যাদবপুরে বুক স্টল ভাঙচুর নিয়ে বাড়ছে বিতর্কে, হাইকোর্টে মামলা দায়ের সিপিএমের

Published:

CPM Book Stall

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর আবহে কিছুতেই থামছে না বিতর্ক। এবার যাদবপুরে (Jadavpur) সিপিএমের বুক স্টল ভাঙা (CPM Book Stall) নিয়ে বিজেপির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হল লাল সেনা। জানা গিয়েছে, সিপিএমের যাদবপুর এরিয়া কমিটির তরফ থেকে হাইকোর্ট (Calcutta High Court) মামলা দায়ের করা হয়। জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদন মঞ্জুর করেছে হাইকোর্ট। আগামীকাল, মঙ্গলবার, হাই কোর্টের পুজোর অবকাশকালীন বেঞ্চের বিচারপতি পার্থপ্রতিম রায়ের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

হাইকোর্টের দ্বারস্থ সিপিএম

দুর্গাপুজোয় যাদবপুর সুপার মার্কেটের সামনে, ইন্ডিয়ান কফি হাউসের নিচে দীর্ঘ প্রায় ৪৯ বছর ধরে পুজোর সময় বইয়ের স্টল দিয়ে আসছে সিপিএম। এবারেও তার অন্যথা হয়নি। চলতি বছরের দুর্গাপুজো উপলক্ষে ১৩ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত অস্থায়ী বইয়ের স্টল চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। মামালাকারী রাজদীপ সরকারের অভিযোগ, মার্কসবাদী, প্রগতিশীল ও শিশুদের বই বিক্রির জন্য প্রায় ২০ ফুট বাই ১৬ ফুটের স্টল তৈরির পরিকল্পনা ছিল। ১৯ সেপ্টেম্বর কলকাতা পুরসভার সংশ্লিষ্ট দফতরে অনুমতির আবেদন করা হয় এবং ২০ সেপ্টেম্বর যাদবপুর থানাকেও লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছিল।

কেন মামলা দায়ের?

মামালাকারীর দাবি, গত ৮ অক্টোবর কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ও পুলিশ কমিশনারকেও ই-মেলের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু এর পরেও ১৭ অক্টোবর এক ব্যক্তি নিজেকে কলকাতা পুরসভার আধিকারিক পরিচয় দিয়ে পুলিশ বাহিনী ও বুলডোজার নিয়ে ঘটনাস্থলে আসেন এবং বইয়ের স্টল সরিয়ে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। তাই এবার আদালতের হস্তক্ষেপ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হতে হল। এই মামলায় রাজ্যকে আর্থিক জরিমানা করার আর্জি জানিয়েছে সিপিএম। এখন দেখার হাইকোর্ট কী পদক্ষেপ গ্রহণ করে।

আরও পড়ুন: মহাঅষ্টমীর সকালে SBI-র শাখায় দাউদাউ করে জ্বলে উঠল আগুন, আতঙ্ক জামালপুরে

প্রসঙ্গত, শনিবার, সন্ধেয় যাদবপুরের এইট-বি-তে সিপিএমের বুক স্টলের ভাঙচুরের সময় রুখে দাঁড়িয়েছিল বাম মহিলা কর্মীরা। এমনকি পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিল সুজন চক্রবর্তী। পরেরদিন রবিবার সেই বুকস্টলে গিয়েছিলেন কুণাল ঘোষ। তিনি এই স্টল ভাঙার প্রসঙ্গে বলেন , বইয়ের স্টল ভাঙতে কেন বুলডোজার? কেন ময়লা ফেলার গাড়িতে বই নিয়ে যাওয়ার ব্যবস্থা হবে? প্রশাসনের এই পদক্ষেপ সত্যিই নিন্দনীয়। এদিকে বারাসাতের চাঁপাডালি মোড়েও সিপিএমের স্টলে ভাঙচুর করা হয়েছিল। বাদ জয়নবঢাকুরিয়া ব্রিজের কাছে বসা বামেদের স্টল।

google button