আচমকাই বন্ধ কালনা-বর্ধমান রুটে বন্ধ বাস পরিষেবা, কারণ কী?

Published:

Kalna Bardhaman bus workers strike

অনন্যা সরকার, পূর্ব বর্ধমান: নিরাপত্তাহীনতায় ভুগছেন কালনা-বর্ধমান রুটের বাস (Kalna Bardhaman Bus) কর্মীরা। তাঁরা অভিযোগ তুলেছেন কোনো চালক বা কন্ডাকটর (Bus Worker) দুর্ঘটনার শিকার হলে মালিকপক্ষ তার কোনো দায়ভার নেয় না। তারসাথে রয়েছে টোটো বা ই-রিকশা চালকদের দৌরাত্ম্যও। তাই এবার ক্ষুব্ধ বাসকর্মীরা রবিবার সকাল থেকে বাস পরিষেবা বন্ধ করে দেন। এই ঘটনার জেরে সমস্যায়  পড়েন সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা। 

বিক্ষোভে বন্ধ কালনা-বর্ধমান রুটের বাস পরিষেবা 

কালনা-বর্ধমান রুটে প্রতিদিন ৫০ থেকে ৬০টি করে বাস চলাচল করে। প্রচুর যাত্রী নিত্যদিন এও রুটে যাতায়াত করেন। কিন্তু উপযুক্ত সুযোগ-সুবিধা বা নিরাপত্তা ব্যবস্থার অভাব নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ করছেন বাস কর্মীদের একাংশ। তাঁরা জানিয়েছেন, কোনও দুর্ঘটনা হলে বাস মালিকরা দায়ভার নিতে চাননা। এমনকি আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থাও করা হয় না মালিকপক্ষের তরফে। 

অন্যদিকে রয়েছে রাস্তায় দাপিয়ে বেড়ানো ই-রিকশা চালকদের উপদ্রব। প্রায়শই বাস চালকরা তাদের সাথে বিবাদে জড়িয়ে পড়েন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ক্রমাগত বাড়তে থাকা ই-রিকশার কারণে বাসযাত্রীর সংখ্যাও উল্লেখযোগ্য পরিমাণে  কমেছে, যার নেতিবাচক প্রভাব পড়েছে বাস কর্মীদের আয়ের ওপর। এমতাবস্থায়, কর্মবিরতির ঘোষণা করেছেন ক্ষুব্ধ বাস কর্মীদের একাংশ। তাঁদের দাবি, বাস পারমিট সংক্রান্ত সমস্যার সমাধান করতে হবে এবং চালক ও কন্ডাক্টরনাসহ সমস্ত বাসকর্মীদের পুজোর বোনাস দিতে হবে। এছাড়া অস্থায়ী কর্মচারীদের চাকরি স্থায়ী করারও দাবি জানানো হয়েছে এদিন। এই সমস্ত অভাব-অভিযোগ ও দাবি নিয়ে আলোচনা করার জন্য রবিবার বাস ইউনিয়নের নেতারা এআরটিও (ARTO)-র দারস্থ হন।

আরও পড়ুন: কলকাতা-বকখালির AC বাস, মহিলাদের জন্য সম্পূর্ণ ফ্রি, জানুন রুট ও সময়সূচি

এই বিষয়টি নিয়ে বর্ধমান জেলা বাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জানকীরঞ্জন সিনহা বলেন যে, সমস্যা ও ক্ষোভ যা আছে তা নিয়ে বাসকর্মীরা মালিকপক্ষের সাথে বসে আলোচনা করুন, কিন্তু এভাবে বাস পরিষেবা বন্ধ রাখা যাবে না। রবিবারই বাস চালক ও অন্যান্য কর্মীদের সঙ্গে রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসের (RTO) কর্মকর্তাদের আলোচনা হয়। সোমবার থেকে তারা পুরোদমে বাস পরিষেবা চালু করবে বলে জানিয়েছেন।

আরও Bardhaman BUS Kalna