কলকাতা-বকখালির AC বাস, মহিলাদের জন্য সম্পূর্ণ ফ্রি, জানুন রুট ও সময়সূচি

Published:

AC Kolkata Bakkhali Bus

অনন্যা সরকার, কলকাতা: দিঘা ও মন্দারমণির পাশপাশি এ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার বঙ্গোপসাগরের তীরবর্তী বকখালিও পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়। এখন আরামদায়কভাবে এসি বাসে করে এই শান্ত ও সুন্দর সমুদ্র সৈকত ঘুরে আসার সুযোগ দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC)। কলকাতার ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে বক খালিগামী দিনের প্রথম এসি বাসটি সকাল ৬:৩০ টায় ছাড়ে (Kolkata Bakkhali Bus)। আসুন তাহলে এই বাসের সময়সূচি, রুট এবং ভাড়া জেনে নেওয়া যাক। 

কলকাতা – বকখালি এসি বাসের রুট ও সময়সূচি

কলকাতার ধর্মতলা থেকে বকখালিগামী এসি বাসটি সকাল ৬:৩০ মিনিটে ছাড়ে। এরপর এই বাস পরিষেবা পাওয়া যায় ৭:২০, ৮:০০ এবং ৮:১৫ মিনিটে। আর ফেরার সময় বকখালি থেকে বাসটি ছাড়ে বিকেল ৪:০০ টায়। ধর্মতলা থেকে বকখালির মোট দূরত্ব প্রায় ১১২ কিলোমিটার, এই রাস্তা যেতে প্রায় ৩ ঘণ্টা ১৫ মিনিট থেকে ৪ ঘন্টা সময় লাগে। 

আরও পড়ুনঃ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে লটারিই ভাগ্য ফেরাতে পারে এই ৬ রাশির!

পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের কলকাতা – বকখালি এসি বাসটি যায় ভায়া ধর্মতলা (এসপ্ল্যানেড) – পিটিএস – তারাতলা – বেহালা চৌরাস্তা – জোকা – আমতলা – শিরাখোল – সরিষা – ডায়মন্ড হারবার – কুলপি – কাকদ্বীপ – নামখানা – ফ্রেজারগঞ্জ  হয়ে বকখালি। এই ভলভো এসি সিটার বাসটির ভাড়া ২৫৫ টাকা। তবে এটি যেহেতু সরকারি বাস, তাই মহিলারা এই বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এই কলকাতা – বকখালি এসি বাসে মেক মাই ট্রিপ (MakeMyTrip) এবং রেডবাসের (redBus) মাধ্যমে অনলাইনে সিট বুকিং করার সুবিধা রয়েছে। 

আরও পড়ুন: ৯ মাস নয়, গত ৫ বছরের সব বার্থ সার্টিফিকেট যাচাইয়ের নির্দেশ! অসঙ্গতি দেখলেই শাস্তি

প্রসঙ্গত, জানিয়ে রাখি সম্প্রতি দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সংযোগ ঘটিয়ে চালু হয়েছে দিঘা থেকে শিলিগুড়ি যাওয়ার একমাত্র এসি বাস। খড়গপুর, মেদিনীপুর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর ও বাঁকুড়াবাসীরা এর থেকে থেকে বিশেষভাবে উপকৃত হবেন। এই প্রিমিয়াম বাসটিতে ১/২ সিটার স্লিপার কোচ, বায়ো টয়লেটের সুবিধা ও পার্সোনাল মোবাইল চার্জিং পয়েন্টের মতো একাধিক সুবিধা রয়েছে।