ভোটের দিন শহরে মোদী-শাহ, যান নিয়ন্ত্রণে বন্ধ বহু রাস্তা, তালিকা দিল কলকাতা পুলিশ

Published:

Kolkata Traffic Police

প্রীতি পোদ্দার, কলকাতা: আজ রাজ্যে প্রথম দফার নির্বাচন (West Bengal Election 2026)। এদিন ১৬ জেলার ১৫২ আসনে নির্বাচন হচ্ছে। মূলত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভোট রয়েছে। সকাল থেকেই ভোটের লাইনে দেখা গিয়েছে অসংখ্য ভিড়। এদিকে ২৬ এ বাংলায় বিজেপি সরকার গড়ে তুলতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। তাই প্রচারে (Election Campaign) কোনও ফাঁক না রেখেই বাংলায় প্রথম দফার ভোটের দিনও কলকাতার প্রচারে ব্যস্ত থাকবেন মোদি-শাহ। এমতাবস্থায় আজ ও শুক্রবার কলকাতায় একাধিক রাস্তায় যান চলাচলের সময়সীমা বেঁধে দিল কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police)।

যান চলাচলের সময়সীমা বেঁধে দিল ট্রাফিক পুলিশ

রিপোর্ট মোতাবেক আজ, ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটের দিন দুটি জনসভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রথমটি উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে ও দ্বিতীয়টি দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে হবে। আজই নাকি আবার হাওড়াতে রোড শো করবেন নরেন্দ্র মোদী। অন্যদিকে আজ আবার রাজ্যে দুটি সভা রয়েছে অমিত শাহেরও। বিকেলে বারাসতে রোড শো রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তাই স্বাভাবিকভাবেই ব্যাপক প্রভাব পড়তে পারে কলকাতার একাধিক রাস্তায়। সেই কারণে রাস্তায় যান চলাচলের সময়সীমা বেঁধে দিল ট্রাফিক পুলিশ। জানা গিয়েছে, যাত্রীবাহী যানবাহনের পাশাপাশি পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রেও একাধিক রাস্তা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আজ এবং আগামীকাল।

আজ বন্ধ থাকবে কোন কোন রোড?

রাস্তায় জন চলাচল নিয়ন্ত্রণের জন্য কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ একটি বিজ্ঞপ্তি জারি করেছে যে, আজ, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল বিকেল ৪ টে থেকে রাত ৮টা পর্যন্ত হাওড়া ব্রিজ, ব্র্যাবোর্ন রোড ফ্লাইওভার, ব্র্যাবোর্ন রোড, বিবিডি বাগ পূর্ব, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, দ্বিতীয় হুগলি ব্রিজ, কেপি র‍্যাম্প, কেপি রোড, রেড রোড, নেতাজি মূর্তি, আর আর অ্যাভিনিউ, লোক ভবন দক্ষিণ গেট, লোক ভবন রোড বন্ধ থাকবে। অন্যদিকে, গভঃ প্লেস ইস্ট ও এসপ্ল্যানেড রো ইস্ট ক্রসিং থেকে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট ও বিবিডি বাগ সাউথ ক্রসিং পর্যন্ত রাস্তাটি আজ বিকেল ৪টে থেকে আগামীকাল সকাল ১১টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে।

আরও পড়ুন: বাসের পর ভোটের কাজে নেওয়া হবে সাধারণের মোটরবাইক! কমিশনের সিদ্ধান্তে বিতর্ক

শুক্রবারও বন্ধ করা হবে একাধিক রোড

ট্রাফিক পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামীকাল, শুক্রবার, সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল সাড়ে ৪টে পর্যন্ত লোক ভবন সাউথ গেট, আর আর অ্যাভিনিউ, রেড রোড, কিংস ওয়ে, স্ট্র্যান্ড রোড, সেন্ট জর্জেস গেট রোড – হেস্টিংস র‍্যাম্প, হেস্টিংস ক্রসিং, ইউ টার্ন, ঘোড়া পাস, কেপি রোড, ১১ ফারলং গেট, লাভার্স লেন, হসপিটাল রোড, হসপিটাল রোড ইস্ট, এজেসি বোস রোড, এজেসি বোস ফ্লাইওভার, মা ফ্লাইওভার, ইএম বাইপাস, উল্টোডাঙ্গা নিউ ফ্লাইওভার, ধলাই ব্রিজ বন্ধ থাকতে চলেছে। তবে পরিস্থিতি বুঝে কর্তব্যরত ট্রাফিক পুলিশ যে কোনও সংযোগকারী রাস্তা থেকে যানবাহন অন্য পথে ঘুরিয়ে দিতে পারে।