সহেলি মিত্র, কলকাতা: অপেক্ষার অবসান, অবশেষে জানা গেল কবে বেরোবে মাধ্যমিক ২০২৬-এর রেজাল্ট (Madhyamik Result 2026)। সকলেরই প্রশ্ন ছিল কবে ফলাফল বেরোবে? অবশেষে সামনে এল ফলাফলের তারিখ। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড (WBBSE) আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখ ঘোষণা করেছে। শোনা যাচ্ছিল যে ভোটের পরেই ফলাফল প্রকাশ পেতে পারে। এবার সেই আভাসই সত্যি হয়েছে। চলুন জেনে নেবেন কবে বেরোবে ফলাফল।
কবে বেরোচ্ছে মাধ্যমিকের রেজাল্ট?
বোর্ডে তরফে জারি করা একটি আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামী ৮ই মে (শুক্রবার) প্রকাশিত হবে। অর্থাৎ ভোটের পর। বোর্ড তার বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ” মাধ্যমিক পরীক্ষা, ২০২৬-এর ফলাফল ৮ই মে, ২০২৬ (শুক্রবার) প্রকাশিত হবে। যথাসময়ে আরও বিস্তারিত জানানো হবে।” চলতি বছরের শুরুতে রাজ্য-স্তরের মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য এই ঘোষণাটি নিঃসন্দেহে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ জুড়ে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা ২রা ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। এই বছর রাজ্যব্যাপী ২,৬৮২টি কেন্দ্রে প্রায় ৯.৭১ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। পরীক্ষার্থীদের মধ্যে ৫,৪৪,৬০৬ জন ছাত্রী, ৪,২৬,৭৩৩ জন ছাত্র এবং একজন ট্রান্সজেন্ডার হিসেবে নিবন্ধিত ছিল। ফলাফল ঘোষণা হয়ে গেলে, শিক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য অনুমোদিত প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের ফলাফল দেখতে পারবে। অনলাইনে নিজেদের স্কোর দেখার জন্য, প্রার্থীদের তাদের রোল নম্বর, জন্ম তারিখ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য এন্ট্রি করাতে হবে। এছাড়াও, শিক্ষার্থীদের এসএমএস-এর মাধ্যমে ফলাফল পাওয়ার ব্যবস্থা থাকবে।
আরও পড়ুনঃ আজ থেকেই খেলা ঘুরবে আবহাওয়ার? তাপপ্রবাহের মধ্যে দক্ষিণবঙ্গের ৫ জেলায় তেড়ে বৃষ্টি
রেজাল্ট কীভাবে চেক করবে?
মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, মাধ্যমিকের রেজাল্ট জানতে wbresults.nic.in, wbbse App এবং wbbse.wb.gov.in ভিজিট করতে হবে। দশম শ্রেণির ফলাফল ২০২৬ দেখার জন্য ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশন নম্বর এবং জন্ম তারিখের প্রয়োজন হবে। করতে হবে লগ ইন।










