আনিষা চৌধুরী, কলকাতা: অর্থের অভাবে যাতে মেধাবী পড়ুয়াদের পড়াশোনা থেমে না যায়, সেই লক্ষ্যেই কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এগজামিনেশন (National Means cum Merit Scholarship Examination NMMSE)-এর ২০২৬ সালের পরীক্ষার জন্য ইতিমধ্যেই রেজিস্ট্রেশন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের যোগ্য পড়ুয়ারা অনলাইনে এই স্কলারশিপ পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। রাজ্যের স্কুলগুলিকেও এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করা হচ্ছে। উত্তর ২৪ পরগনার DI/S (SE)-এর তরফে সমস্ত স্কুলের প্রধান শিক্ষক/প্রধান শিক্ষিকাদের অন্তত ৫ জন পড়ুয়ার রেজিস্ট্রেশন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
স্কলারশিপটি পেতে হলে কী কী দরকার?
NMMSE 2026-এর জন্য আবেদন করতে হলে পড়ুয়াকে বর্তমানে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতে হবে। পাশাপাশি, সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষায় অন্তত ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। তবে SC, ST এবং বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের ক্ষেত্রে নির্দিষ্ট ছাড় রয়েছে। এছাড়াও আবেদনকারীর অভিভাবকের বার্ষিক পারিবারিক আয় ৩ লক্ষ ৫০ হাজার টাকার বেশি হওয়া চলবে না। অর্থাৎ, নির্দিষ্ট আয়ের সীমার মধ্যে থাকা এবং অন্যান্য যোগ্যতা সম্পন্ন পড়ুয়ারাই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
জানা গিয়েছে, যোগ্য পড়ুয়াদের জন্য এই স্কলারশিপের মাধ্যমে প্রতি বছর ১২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। মোট চার বছর এই সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। ফলে অষ্টম শ্রেণি থেকে পরবর্তী পড়াশোনার সময় পরিবারের আর্থিক চাপ কিছুটা কমাতে এই স্কলারশিপ নিঃসন্দেহে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

আরও পড়ুন: বছরে মিলবে ৬০ হাজার টাকা স্টাইপেন্ড, দারুণ স্কলারশিপ পশ্চিমবঙ্গ সরকারের
NMMSE 2026-এর পরীক্ষা আগামী ২০ ডিসেম্বর ২০২৬, রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার। আবেদন করতে হলে পশ্চিমবঙ্গ সরকারের নির্দিষ্ট স্কলারশিপ পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তাই যোগ্য পড়ুয়া ও অভিভাবকদের শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
আবেদনের পোর্টাল: Banglar Shiksha Scholarship Portal









