সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের জন্য রইল বিরাট সুখবর। বিশেষ করে আপনিও যদি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আসার ক্ষেত্রে এতদিন ঝক্কি পোহাতে হচ্ছিল, তাঁদের জন্য বিশেষ করে রইল আজকের এই খবরটি। এমনিতেই জানা গিয়েছিল যে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে রেলপথে জুড়তে চলেছে হিলি বালুরঘাট (Balurghat-Hili Rail Project)। চলছে রেল লাইন বসানোর জন্য রাস্তা কাটার কাজ। ইতিমধ্যে বেশ কিছু বাড়ি ভাঙা হয়েছে। আরও ভাঙা হবে বলে খবর। তবে এবার এই রেল প্রকল্পে সামনে এল বড় আপডেট। জানা গিয়েছে, আত্রেয়ী নদীর ওপর হচ্ছে রেল ব্রিজ তৈরির কাজ।
বালুরঘাট-হিলি রেল প্রকল্পে বড় আপডেট
বিভিন্ন সূত্রে খবর, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হিলি রেল প্রকল্প বাস্তবায়ন হতে চলেছে। এখানেই তৈরি হচ্ছে হিলি রেল স্টেশন। আগামী দিনে হিলি সীমান্ত থেকে ট্রেনে বালুরঘাট, মালদা টাউন হয়ে কলকাতা যাওয়ার পথ সুগম হবে। রিপোর্ট অনুযায়ী, এই রেল প্রকল্পের আওতায় রেলপথে বালুরঘাট থেকে জুড়ছে হিলি বালুরঘাট স্টেশন পার করেই আত্রাই নদীর ওপর রেল ব্রিজের বক্স খাঁচা ফিটিংস হচ্ছে। এর ফলে ট্রেনে করে হিলি যাওয়া হবে সহজ। এই খবর নিঃসন্দেহে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে।
তৈরি হচ্ছে তিনটি স্টেশন
রিপোর্ট অনুযায়ী, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত সমস্যার কারণে আটকে ছিল প্রকল্পের কাজ। যদিও এখন জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্ত জটিলতা কাটিয়ে শেষমেশ শুরু হল হিলি রেল স্টেশন তৈরির কাজ। বালুরঘাট হিলি রেল প্রকল্পের আওতায় ৩০ কিলোমিটার দীর্ঘ কাজ চলছে জোরকদমে। নির্মাণ করা হচ্ছে তিনটি রেলস্টেশন। সূত্রের খবর, বালুরঘাটের পরবর্তী রেল স্টেশন কামারপাড়া, তারপর ত্রিমোহিনী এবং অন্তিম রেলস্টেশন হিলি। এই হিল রেলস্টেশন কিন্তু একদম বাংলাদেশ সীমান্ত লাগোয়া।
আরও পড়ুনঃ IPL-র আবহে হোঁচট বাংলা মেগায়, এ সপ্তাহে বেঙ্গল টপার কে? দেখুন TRP লিস্ট
এই রেল প্রকল্প দক্ষিণ দিনাজপুরের হিলির বাসিন্দাদের জীবন বদলে দেবে। অনেকেই হয়তো জানেন না যে দক্ষিণ দিনাজপুরের হিলি এলাকাটি একেবারে বাংলাদেশ লাগোয়া। ফলে এই রেলপথ চালু হলে হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যের ব্যাপক উন্নতি হবে। যাইহোক, রেল আশাবাদী, এই নতুন রেলপথের দরুণ কলকাতা থেকে হিলি সীমান্ত এবং হিলি সীমান্ত থেকে কলকাতা আসা যাওয়া রেলপথে সহজ হবে।










