দার্জিলিঙে রাস্তা তৈরিতে পাহাড় প্রমাণ দুর্নীতি তৃণমূলের! প্রমাণ দিলেন সাংসদ রাজু বিস্তা

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূল জামানায় গোটা রাজ্যজুড়ে যে পাহাড় প্রমাণ দুর্নীতি (Darjeeling Road Corruption) হয়েছে সে কথা বলার অপেক্ষা রাখে না! পূর্বতন সরকারের ব্যর্থতা এবং সমস্ত দুর্নীতি সংক্রান্ত তথ্য এখন প্রকাশ্যে। আর এই দুর্নীতির কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একেবারে উপড়ে ফেলেছেন বাংলার মানুষজন। রাজ্যে হয়েছে পালাবদল। তবে পালা বদলের মাঝেও ফের তৃণমূল সরকারের সড়ক দুর্নীতির তথ্য প্রকাশ্যে আনলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা (Raju Bista)। গোটা দার্জিলিং জুড়ে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকায় রাস্তা তৈরিতে যে দুর্নীতি হয়েছে এবার তার প্রমাণ দিলেন বিজেপি নেতা।

সড়ক নির্মাণে তৃণমূল সরকারের দুর্নীতি ফাঁস করলেন রাজু বিস্তা

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, নিজের এক্স হ্যান্ডেলে কয়েকটি ছবি সহ একটি দীর্ঘ পোস্ট করেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। সেই পোস্টেই পূর্বতন সরকারকে একেবারে এক হাত নিয়েছেন গেরুয়া শিবিরের সাংসদ। রাজু জানিয়েছেন, দার্জিলিং লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে তৈরি হওয়া রাস্তাগুলির গুণমান পরিদর্শন করে চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে জাতীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক।

রাজু বিস্তার ওই পোস্টে গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের যে রিপোর্ট শেয়ার করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, দার্জিলিং লোকসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে তৈরি হওয়া অন্তত 130টি রাস্তার মধ্যে 88টি রাস্তার গুণমান নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে গ্রাম উন্নয়ন মন্ত্রক। এছাড়া 34টি রাস্তার গুণমান নিয়ে সন্তুষ্ট গ্রাম উন্নয়ন মন্ত্রক এবং আটটি রাস্তার গুণমান নিয়ে সন্তুষ্ট তবে আরও উন্নয়ন প্রয়োজন বলেই দাবি করা হয়েছে ওই রিপোর্টে। এছাড়া মাত্র 8টি রাস্তার গুণমান নিয়ে সন্তুষ্ট মন্ত্রক।

এদিন দার্জিলিং লোকসভার অন্তর্গত বিভিন্ন এলাকার রাস্তার অবস্থা নিয়ে গ্রাম উন্নয়ন মন্ত্রকের রিপোর্ট প্রকাশ করার সাথে সাথে তৃণমূল জামানায় প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অর্থ নয়ছয় করার অভিযোগ তুলেছেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্তা। একই সাথে ওই পোস্টে তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় অর্থে দার্জিলিং জুড়ে রাস্তা তৈরির নাম করে কোটি কোটি টাকা লুঠ করেছে তৃণমূল। জাল বিল বানিয়ে প্রচুর অর্থ আত্মসাৎ করেছে তৃণমূলের নেতা মন্ত্রীরা। যার ফলস্বরূপ দার্জিলিংয়ের রাস্তাগুলোর অবস্থা এত বেহাল।

অবশ্যই পড়ুন: ইতিহাসের গড়ার পথে ভারত, সরকারি সাহায্য ছাড়াই মহাকাশের উদ্দেশ্যে রওনা দেবে বিক্রম-১

সাংসদের বক্তব্য, তৃণমূলের দুর্নীতির ফল ভোগ করতে হচ্ছে দার্জিলিংবাসীকে। এদিন তৃণমূলকে সরাসরি নিশানা করার সাথে সাথে নিজের পোস্টের শেষে দার্জিলিং লোকসভার সাংসদ লিখেছেন, “আমি মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান জি-কে তাঁর দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানাই। তাঁর মন্ত্রক পশ্চিমবঙ্গ সরকারকে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে এবং একটি সম্মতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।” এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্রুত নেতৃত্বেরও প্রশংসা করেছেন রাজু বিস্তা।