সহেলি মিত্র, কলকাতাঃ বাস যাত্রীদের জন্য রইল একদম সোনায় সোহাগা খবর। এবার শিলিগুড়ি থেকে সরাসরি দিল্লি যাওয়ার বাস (Siliguri-Delhi Bus) পরিষেবা শুরু। শুনে বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই সত্যি। এই বাস পরিষেবার ফলে বাংলা থেকে উত্তরপ্রদেশ যাওয়া আরও সহজ হয়ে গেল। এরইসঙ্গে আর ট্রেনের অপেক্ষায় বসে থাকতে হবে না। চলুন এই নতুন বাসটি সম্পর্কে আরও বিশদে জেনে নেওয়া যাক।
শিলিগুড়ি-দিল্লি বাস পরিষেবা শুরু
বাসটি সম্পর্কে বিশদে বললে, শিলিগুড়ি থেকে সরাসরি রাজধানী দিল্লি অবধি যাবে। বাসটি ভায়া লখনউ হয়ে দিল্লি পৌঁছাবে বলে খবর। উল্লেখিত বাসটি বাংলা বিহার সহ বেশ কিছু জায়গার ওপর দিয়ে দিল্লি যাবে। এর ফলে ব্যাপকভাবে উপকৃত হবেন বাস যাত্রীরা। আর ট্রেনের জন্য হা পিত্যেশ করে বসে থাকতে হবে না তাঁদের বলে আশা করা হচ্ছে।
বাসের রুট ও সময়
এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ শিলিগুড়ি দিল্লি বাসের রুট ও সময় সম্পর্কে। রিপোর্ট অনুযায়ী, উল্লেখিত বাসটি ভায়া শিলিগুড়ি জংশন বাসস্ট্যান্ড, শিব মন্দির, বাগডোগড়া, ঘোষপুকুর, ইসলামপুর, কিষাণগঞ্জ, ডালখোলা, বিহারের পূর্ণিয়া, আরারিয়া, ফোর্বিসগঞ্জ, সাকরি, দ্বারভাঙ্গা, মুজাফফরপুর, গোপালগঞ্জ, উত্তরপ্রদেশের গোরখপুর, লখনউ, গঙ্গা এক্সপ্রেসওয়ে, হাপুর, নয়ডা সেক্টর ৬২ হয়ে দিল্লী কাশ্মীরী গেট ISBT পৌঁছাবে।
আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গেও একটুকরো দার্জিলিং! এই বর্ষায় ঘুরে আসুন পাহাড়-জঙ্গলে ঘেরা বাঁকুড়ার ঝিলিমিলি
এবার আসা যাক সময়সূচি সম্পর্কে। জানা গিয়েছে, বাসটি শিলিগুড়ি জংশন বাসস্ট্যান্ড থেকে দিল্লির উদ্দেশ্যে ছাড়বে সকাল ৮:৩০ মিনিটে। এরপর ফিরতি পথে কলকাতার উদ্দেশ্যে বাসটি দিল্লী কাশ্মীরী গেট ISBT থেকে ছাড়বে দুপুর ২টো নাগাদ। যদিও বাসটির ভাড়া বা যাতায়াতের সময় কতক্ষণ লাগবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।










