“মুখ্যমন্ত্রী যেমনটা বলবেন সেভাবেই..” পুজোর আগে ইডেনে বড় চমক! মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি

Published:

Sourav On Eden

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথমবারের মতো শাসক দল হিসেবে রাজ্যের দুর্গাপুজোর (Durga Puja) দায়িত্বভার নিয়েছে ভারতীয় জনতা পার্টি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নির্দেশে, ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দুর্গোৎসবের বিভিন্ন সরকারি কর্মসূচির কাজ। বিশেষ করে মহালয়ার দিন অর্থাৎ 10 অক্টোবর শহরে ক্রিকেটের প্রাণকেন্দ্র ইডেন গার্ডেন্সে আয়োজিত হতে চলেছে বড়সড় সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার তা নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। জানালেন, মুখ্যমন্ত্রী যেমনটা বলবেন সেভাবেই হবে সব!

ইডেনের অনুষ্ঠান নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি

মাস পোহালেই দুর্গাপুজো। তার আগে অক্টোবরের 10 তারিখ পড়েছে মহালয়া। আর সেই দিনেই ইডেন বড় আকারের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চাইছে সরকার। এবার তা নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি সৌরভ গাঙ্গুলি। মহারাজ জানালেন, “মহালয়ার দিন ইডেনে সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে সরকারের যে পরিকল্পনা তা নিয়ে আলোচনা হবে নিশ্চয়ই।”

CAB সভাপতি আরও জানালেন, “ইডেনে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তবে এই বিষয়ে আমি বিস্তারিতভাবে কিছু জানিনা এখনও। রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী যেভাবে বলবেন তেমনটাই হবে!” এক কথায় বলতে গেলে, রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শ মেনেই ইডেনে সরকারি অনুষ্ঠান আয়োজন করবে CAB সহ সরকারি প্রতিনিধিরা। সূত্র মারফত খবর, ইডেনের অনুষ্ঠান নিয়ে সরকারি প্রতিনিধিদের সাথে শীঘ্রই বৈঠক হতে পারে CAB কর্তাদের।

আরও পড়ুন: তিনি না থাকলে বিশ্বকাপ জেতা হতো না টিম ইন্ডিয়ার, সেই প্লেয়ারকেই গুরুত্ব দেয়নি BCCI!

প্রসঙ্গত, সোমবার মিলনমেলা প্রাঙ্গণে শহরের পুজো কমিটিগুলিকে সঙ্গে নিয়ে বৈঠকে আসন্ন দুর্গাপুজো প্রসঙ্গে একগুচ্ছ সিদ্ধান্ত নেন তিনি। আর পুজো উপলক্ষ্যে মহালয়ার দিন ইডেনে বড় ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেই জানানো হয় রাজ্য সরকারের তরফে। সেখানেই মহিষাসুরমর্দিনী থেকে শুরু করে ঢাকের অনুষ্ঠান সহ বাংলার লোকসংগীতের কনসার্টের আয়োজন হতে পারে। এছাড়াও ঢাকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলা থেকে বিশ্ব রেকর্ড করার চেষ্টাও করতে পারেন ঢাকির। এমনকি মহালয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানানো হতে পারে।