প্রীতি পোদ্দার, কলকাতা: কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), বারুইপুরে (Baruipur) গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি। শুধু তাই নয়, নিহতের দাদাকে সরকারের সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগপত্রও হাতে তুলে দিলেন শুভেন্দু অধিকারী। এদিন পরিবারের সঙ্গে দেখা করে দীর্ঘক্ষণ তাদের সঙ্গে নিরাপত্তা ও তদন্তের অগ্রগতি নিয়ে কথা বলেন এবং ন্যায় বিচারের আশ্বাস দেন।
২৫ লক্ষ টাকার আর্থিক সহায়তা মুখ্যমন্ত্রীর
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী আজ অর্থাৎ শনিবার, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের সূর্যপুরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে প্রথমে তিনি নির্যাতিত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা ও তদন্তের অগ্রগতি এবং ন্যায় বিচারের আশ্বাস দেন। এরপরই পৌঁছে গিয়েছিলেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করতে। সেখানে নিহতের বাবা-মায়ের হাতে ২৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়ার পাশাপাশি পরিবারের বড় ছেলেকে সিভিক ভলান্টিয়ার পদে কাজ করার জন্য নিয়োগপত্র তুলে দেন। জানা গিয়েছে তাঁর কর্মস্থল হবে সূর্যপুর পুলিশ আউটপোস্ট।
কী জানালেন মুখ্যমন্ত্রী?
নিহতের বাবা মাকে সঠিক বিচারের আশ্বাস দিয়ে শুভেন্দু অধিকারী জানান, “অটোচালক ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যু সাধারণ গণপিটুনির ঘটনা নয়, বরং পরিচয় জেনে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যাত কিছু ব্যক্তি, উগ্র মৌলবাদী গোষ্ঠী কিংবা অন্য কোনও সংগঠিত শক্তির ভূমিকা থাকতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের ধরা হয়েছে। রাজ্য সরকার পরিবারের পাশে রয়েছে।” এছাড়াও তিনি আশ্বাস দেন, এই হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
#WATCH | Baruipur | West Bengal CM Suvendu Adhikari says, “There is certainly instigation by some politically rejected individuals. Radical forces or ultra-left elements could also be involved. The police are investigating this. We are apprehending those who were present at the… pic.twitter.com/MD8M0K9IFs
— ANI (@ANI) July 11, 2026
আরও পড়ুন: আলিপুরদুয়ারে অন্নপূর্ণার টাকা তুলতে যাওয়া মহিলার অ্যাকাউন্টে ৭৪০ কোটি! কোথা থেকে এল?
প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাতে পুলিশের জালে আরও তিন অভিযুক্ত ধরা পড়েছেন নির্দোষ ইন্দ্রজিৎ মণ্ডলকে মেরে ফেলার জন্য। তাঁদের সকলকে আজ, শনিবার আদালতে হাজির করানো হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে ইন্দ্রজিতের বাড়ি প্রশাসনের তরফে মেরামত করে দেওয়া হয়েছে এবং বাড়ির সামনে বসানো হয়েছে সিসি ক্যামেরা।










