প্রীতি পোদ্দার, কলকাতা: মধ্যমগ্রামের (Madhyamgram) মহিলা কো-অপারেটিভের ৩৫তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেখানে মুখ্যমন্ত্রীকে একবার চোখের দেখা দেখতে অনেকেই ভিড় জমিয়েছিলেন। হইচই পড়ে গিয়েছিল ব্যাঙ্কওয়েট হলের বাইরে। আর সেই ভিড়ের মধ্যেই ৬৮ বছরের এক বৃদ্ধা দুহাত ভরে আশীর্বাদ করলেন শুভেন্দু অধিকারীকে।
ঠিক কী হয়েছিল?
গতকাল, সোমবার মধ্যমগ্রামে যশোর রোডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গাড়ি থেকে বেরিয়ে সকলের উদ্দেশে যখন হাত নারাচ্ছিলেন তখন তাঁকে লক্ষ্য করে এগিয়ে এসেছিল ৬৮ বছরের বৃদ্ধা স্বপ্না দাস। শুরুতে কর্তব্যরত পুলিশ তাঁকে সরিয়ে দিতে চাইলেও সেসময় গাড়ি থামিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “ওনাকে আসতে দিন আমার কাছে।” আর গাড়ির কাছে পৌঁছতেই মুখ্যমন্ত্রীকে দু’হাত দিয়ে মাথায় হাত রেখে আশীর্বাদ করেন শ্রীনগরের বৃদ্ধা স্বপ্না দাস। সুস্থতা কামন করেন মুখ্যমন্ত্রীর, উল্টো দিকে শুভেন্দু অধিকারীও হাত জোর করে প্রণাম করেন। এরপর অভিযোগ জানান, অন্নপূর্ণা যোজনার ফর্মপূরণ করেও টাকা পাননি তিনি।
কী বলছেন বৃদ্ধা?
বৃদ্ধার আবেদন শুনে মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনার বদলে তিনি বার্ধক্য ভাতা পাবেন। এরপরই জেলাশাসক শিল্পা গৌরিসারিয়াকে স্বপ্নার নাম-সহ প্রয়োজনীয় তথ্য নিয়ে তাঁকে পাঠানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এদিকে মুখ্যমন্ত্রীকে প্রাণ ভরে আশীর্বাদ করায় বেশ খুশি বৃদ্ধা। তিনি সাংবাদিকদের জানান, “আমার জীবন ধন্য। আমার সকল অসুবিধা মুখ্যমন্ত্রী সব নোট করে নিয়েছেন।” তবে বার্ধক্য ভাতা না পেলেও তাঁর কোনও অসুবিধা নেই। বৃদ্ধ জানান, “আমার অন্নপূর্ণা যোজনা চাই না, বার্ধক্য ভাতা চাই না। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরেছি, এতেই আমি ধন্য। আশা রাখছি আগামী দিনে মুখ্যমন্ত্রী আরও ভালো কাজ করবেন, রাজ্যকে এগিয়ে নিয়ে যাবেন।”
আরও পড়ুন: এদের ভাতা বাড়ল ২০০০ টাকা, আজ থেকেই কার্যকর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, গতকাল সোমবার মধ্যমগ্রামে উত্তর ২৪ পরগনা মহিলা কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের ৩৫তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা মিলছে না অনেকেরই, শুধু তাই নয় SIR-এ নাম বাদ গিয়েছে বহু যোগ্য ভোটারের। আর সেই অভিযোগ জানাতে অনেকেই জড়ো হয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। কিন্তু তার মাঝেই বৃদ্ধার সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করার পর সেই চিত্র অনেকটাই বদলে যায়। অবশেষে নিজেদের অভিযোগের কথা মুখ্যমন্ত্রীর সভাকেই বেছে নিলেন একদল মহিলা।










