অবশেষে DA পাচ্ছেন শিক্ষক, অধ্যাপকরা! কবে? নবান্নতে গেল ফাইল

Published:

Dearness allowance

সহেলি মিত্র, কলকাতা: আর মাত্র কিছুটা সময়ের অপেক্ষা, তারপরেই লটারি লাগবে বাংলার শিক্ষক থেকে শুরু করে শিক্ষা কর্মীদের। সবকিছু ঠিকঠাক থাকলে বিধানসভা ভোটের আগেই হয়তো সকলের অ্যাকাউন্টে বকেয়া ডিএ (Dearness allowance)-র টাকা ঢুকে যাবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। ইতিমধ্যে নাকি নবান্নে নথি গিয়ে পৌঁছেছে, এখন শুধু টাকা রিলিজ করার পালা।

শীঘ্রই বকেয়া DA পাচ্ছেন শিক্ষক-শিক্ষাকর্মীরা?

একদিকে যখন বিধানসভা ভোটকে কেন্দ্র করে সমগ্র বাংলা উত্তপ্ত, রাজনৈতিক প্রচার চলছে, তখন অন্যদিকে বিকাশ ভবন থেকে নাকি গুরুত্বপূর্ণ ফাইল নবান্নে গিয়ে পৌঁছেছে। সূত্রের খবর, এই ফাইলেই রয়েছে বাংলার শিক্ষাক থেকে শুরু করে শিক্ষা কর্মীদের ভাগ্যে কী আছে সেটা। জানা গিয়েছে, সিংহভাগ সরকারি কর্মী থেকে শুরু করে পেনশনভোগীরা ২০১৬ থেকে ২০১৯ সালের বকেয়া ডিএ পেয়ে গিয়েছেন। প্রথম কিস্তির টাকা পেয়েছেন। কিন্তু এখনও বাকি রয়েছে শিক্ষা সমাজ। এবার শীঘ্রই হয়তো সকলের কপাল খুলতে চলেছে বলে মনে করা হচ্ছে।

নবান্নে গেল ফাইল

বকেয়া পাওয়ার তালিকায় আছেন অধ্যাপক, শিক্ষক ও শিক্ষাকর্মীরা। কানাঘুষো শোনা যাচ্ছে, সকলের নাম বেশ কিছু ধাপে সংগ্রহ করা হয়েছে। স্কুলশিক্ষা দফতর ও উচ্চশিক্ষা দফতরের তরফে আলাদা আলাদা ভাবে বকেয়া ডিএ-র হিসেব শুরু হয়েছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কাছে থেকে অধ্যাপক ও অন্যান্য কর্মীদের কার, কত মহার্ঘ ভাতা প্রাপ্য, সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। এখন সেই সকল তথ্য এক জায়গায় এনে সেটা নবান্নে প্রেরণ করা হয়েছে বলে খবর। এরপর সরকার ফাইলের ওপর চোখ বুলিয়ে সবুজ সঙ্কেত দিলেই টাকা রিলিজ করা হবে বলে খবর।

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের পকেটে স্বস্তি দিয়ে কমল সোনা, রুপোর দাম! জানুন আজকের রেট

গত ফেব্রুয়ারি মাসে একটি যুগান্তকারী রায়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে তার কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার (ডিএ) ২৫ শতাংশ অবিলম্বে প্রদান করার নির্দেশ দেয় রাজ্যকে। ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া নিয়ে চলা এই বিবাদের ফলে বর্তমানে রাজ্য ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার (ডিএ) মধ্যে ৪০ শতাংশ ব্যবধান তৈরি হয়েছে। আশা করা হচ্ছে, এই রায়ের ফলে আগামী দিনে আরও বহু কর্মী উপকৃত হবেন।