সৌভিক মুখার্জী, কলকাতা: মধ্যবিত্তদের পকেটে স্বস্তি দিয়ে দরপতন সোনা, রুপোর (Gold Price)। আজ ১৩০০ টাকা দাম কমেছে হলুদ ধাতুর। অন্যদিকে রুপো নিয়েও সুসংবাদ। কারণ, সাদা ধাতুর দামও অনেকটা তলানিতে। ফলে মধ্যবিত্ত ক্রেতাদের মুখে আবারও হাসি ফুটেছে। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—
২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |
➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৫,২০০ টাকায় (-১৩০০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪২,৮০০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪২,৯৫০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪২,৮৫০ টাকায়।
২৪ ক্যারেট পাকা সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫২,৮০০ টাকায় (-১৩০০)।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৫,৭৮০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৫,৯৩০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৫৫,৮৩০ টাকায়।
১৮ ক্যারেট সোনার দাম
➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৬,৮৪০ টাকায়।
➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৬,৮৪০ টাকায়।
➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৬,৯৯০ টাকায়।
➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,১৬,৮৯০ টাকায়।
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,৫০,৮০০ টাকায় (-১৪৫০)।
➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৮০,০০০ টাকায়।
➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৭৫,০০০ টাকায়।
কলকাতায় কমল সোনা, রুপোর দাম
জানিয়ে রাখি, গতকাল কলকাতার বাজারে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৪৬ হাজার ৫০০ টাকায়। তবে আজ ১৩০০ টাকা দরপতন হয়ে নতুন রেট দাড়িয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ২০০ টাকা। পাশাপাশি গতকাল ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছিল প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ৫৪ হাজার ১০০ টাকায়। আজ ১৩০০ টাকা দরপতন হয়ে নতুন রেট দাঁড়িয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৮০০ টাকা। এছাড়া কলকাতার বাজারে গতকাল রুপোর দাম ছিল প্রতি কেজি ২ লক্ষ ৫২ হাজার ২৫০ টাকা। তবে আজ দাম কমেছে ১৪৫০ টাকা এবং নতুন রেট দারিয়েছে ২ লক্ষ ৫০ হাজার ৮০০ টাকা।
আরও পড়ুন: বদলে যাবে পরমাণু শক্তিখাত! ভারতেই মিলল ৯৩ হাজার টনের বেশি ইউরেনিয়ামের হদিশ
কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সোনা, রুপোর দাম?
জানিয়ে দিই, সোনা, রুপোর দাম মূলত আন্তর্জাতিক বাজার, মুদ্রাস্ফীতি, ডলারের চাহিদা, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং চাহিদার উপরে নির্ভর করে। যখন আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়ে এবং যোগান কমে যায় তখন সোনা, রুপোর দাম স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। মুদ্রাস্ফীতির সময় সোনা বা রুপো নিরাপদ বিনিয়োগ হিসেবে গণ্য করা হয়। যার ফলে চাহিদা বাড়লে দাম বাড়ে। আর মার্কিন ডলার যত শক্তিশালী হয় সোনা, রুপোর দাম তত কমে।
বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।










