সামনের মাসেই যুবশক্তি প্রকল্পের ফর্ম ফিলাপ শুরু! এই নথিগুলো রেডি আছে তো?

Published:

Yuva Shakti

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) প্রকল্পের অধীনে রাজ্যের যোগ্য মহিলাদের মাসিক 3,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। ক্ষমতায় আসতেই সেই প্রতিশ্রুতি পূরণ করে দেখিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে অন্নপূর্ণা যোজনার সাথে সাথে আরও একটি মাসিক ভাতার (Yuva Shakti) প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, পহেলা অক্টোবর থেকেই রাজ্যে চালু হয়ে যাবে যুবশক্তি ভরসা কার্ড। কাজেই, সরকারি ঘোষণা অনুযায়ী পুজোর আগে সেপ্টেম্বরের শুরুর দিকেই এই প্রকল্পে আবেদন শুরু হচ্ছে। কিন্তু আবেদনের জন্য কোন কোন নথিপত্র লাগবে জানেন?

যুবশক্তি প্রকল্পে আবেদনের জন্য কোন কোন নথি কাছে রাখতে হবে?

এর আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছিলেন, বাংলার কর্মহীন বেকার যুবক-যুবতীদের মাসিক আর্থিক সহায়তা দিতে যুবশক্তি প্রকল্প চালু করা হবে। এই প্রকল্পের অধীনে প্রত্যেক মাসে যোগ্য ছেলে-মেয়েরা 3,000 টাকা করে পাবেন। সেই মতোই, পরবর্তীতে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, পহেলা অক্টোবর থেকে রাজ্যের শিক্ষিত অথচ বেকার এবং গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন এমন যুবক যুবতীরা মাসে 3,000 টাকা করে পাবেন।

এছাড়া যেসব ছেলে মেয়েরা আন্ডার গ্রাজুয়েট বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস তাঁদের প্রতিমাস 2,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার পর ধরেই নেওয়া যায় অক্টোবর থেকেই শুরু হয়ে যাবে এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া। এখন প্রশ্ন, যুবশক্তি প্রকল্পে আবেদনের জন্য কোন কোন নথি নিজের কাছে রাখতে হবে? প্রথমত বলে রাখি, যুবশক্তি প্রকল্পের জন্য কত পাতার ফর্ম ফিলাপ করতে হবে বা ঠিক কোন কোন নথি লাগবে সেই সংক্রান্ত কোনও ঘোষণা আনুষ্ঠানিকভাবে করেনি রাজ্য সরকার। তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই এই নিয়ে সরকারি ঘোষণা আসবে।

আরও পড়ুন: ভারতের চারবারের স্বর্ণপদক জয়ী আজ রাস্তায় বিক্রি করেন সবজি, পাত্তাও দেয়নি সরকার!

যদিও কিছু সূত্র মারফত খবর, অনলাইনে এবং অফলাইনে উভয় পদ্ধতিতে যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পে আবেদনের জন্য আধার কার্ড, ভোটার কার্ডের তথ্য জমা দিতে হবে। এর পাশাপাশি আবেদনকারীকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস দিতে হবে। ইতিমধ্যেই গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন এমন যুবক-যুবতীরা নিজেদের গ্রাজুয়েশনের অরিজিনাল ও প্রভিশনাল ডিগ্রী সার্টিফিকেট জমা দেবেন। এমনকি এও শোনা যাচ্ছে, এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেটও জমা দিতে হতে পারে।