সহেলি মিত্র, কলকাতা: ঝাড়গ্রাম ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? অথচ ট্রেনের সিট পাচ্ছেন না? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। এমনিতেই ঝাড়গ্রাম যাওয়ার জন্য বেশ কিছু ট্রেন এবং ধৰ্মতলা থেকে বাস ছাড়ে। বাস সম্পর্কে বললে, সেই নন এসি নোংরা বাস চলে। তবে আর চিন্তা নয়, কারণ সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই কলকাতা-ঝাড়গ্রাম এসি বাস (Kolkata-Jhargram Bus) পরিষেবা শুরু হতে পারে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
এবার কলকাতা-ঝাড়গ্রাম রুটে চলবে এসি বাস?
ঝাড়গ্রাম খুবই একটি সুন্দর জায়গা। এখানে রয়েছে লেক, ঝর্ণা, বেলপাহাড়ি যা প্রকৃতি প্রেমীদের কাছে স্বর্গের কিছু কম নয়। প্রতি বছর দেশ, বিদেশ থেকে মানুষ এই। জায়গার সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন। আসা যাওয়ার জন্য রয়েছে রেল ও সড়কপথ। তবে সড়কপত্রের ক্ষেত্রে বাস অন্যতম ভরসা ঝাড়গ্রাম যাওয়ার জন্য। কিন্তু সেই তো নোংরা এবং ভাঙাচোরা বাস। ফলে চাইলেও অনেকেই আছেন যারা বাসে করে ঝাড়গ্রাম যাওয়ার কথা ভাবেন না। তবে আর নয় কারণ এবার একজন ঝাঁ চকচকে এসি বাস পরিষেবা শুরু হতে পারে এই দুই জায়গার মধ্যে। ছুটবে জঙ্গলমহলের ‘তারকা’এবার কলকাতার রাস্তায়! সোশ্যাল। মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্ট অনুযায়ী, ঝাড়গ্রাম–কলকাতা রুটে আসছে এসি বাস ‘রামলাল’।
আরও পড়ুনঃ নতুন করে দুর্যোগ! কাঁপানো ঝড় বৃষ্টির সতর্কতা ৩ জেলায়, আজকের আবহাওয়া
খুব শীঘ্রই ঝাড়গ্রাম–কলকাতা রুটে যাত্রী পরিষেবা শুরু করতে চলেছে ‘রামলাল’ নামে একটি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বেসরকারি বাস। ইতিমধ্যেই বাসের গায়ে শোভা পেয়েছে রামলালের বিশাল প্রতিকৃতি ও তার নাম, যা পথচলতি মানুষের নজর কাড়তে শুরু করেছে। জঙ্গলমহলের মানুষের কাছে রামলাল শুধু একটি হাতির নাম নয়, বরং বহু স্মৃতি, আলোচনা ও আবেগের সঙ্গে জড়িয়ে থাকা এক পরিচিত মুখ। সেই কারণেই বাসটির এই নামকরণ ইতিমধ্যেই স্থানীয় থেকে শুরু করে পর্যটকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।
কবে শুরু হবে পরিষেবা?
এখন সকলের মুখে একটাই প্রশ্ন ঝাড়গ্রাম কলকাতার মধ্যে এই নতুন শীততাপ নিয়ন্ত্রিত বাস পরিষেবা কবে থেকে শুরু হবে? জেলা পরিবহণ দফতর সূত্রে খবর, বাসটির রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বর্তমানে স্টেট ট্রান্সপোর্ট অথরিটির চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রয়োজনীয় ছাড়পত্র মিললেই ঝাড়গ্রাম–কলকাতা রুটে নিয়মিত যাত্রী পরিষেবা শুরু করবে এই নতুন শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস।










