লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভাণ্ডার? জানালেন অগ্নিমিত্রা পাল

Published:

Anapurna Bhandar

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকারের পালাবদল ঘটেছে। নির্বাচনী প্রতিশ্রুতিগুলি রক্ষা করছে নতুন সরকার। তবে মহিলাদের আর্থিক সহায়তা নিয়ে আজ বড় ঘোষণা করেছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, আগামী ১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের টাকা ঢুকবে। এমনকি যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাদের সেই অ্যাকাউন্টেই ট্রান্সফার করে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে। তবে নতুন করে কাদের আবেদন করতে হবে?

জুন মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডার

নবান্নে আজ দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে রাজ্যের শিশু কল্যাণ দফতর ও পুরোমন্ত্রী অগ্নিমিত্রা পাল এই ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, ১ জুন থেকে রাজ্যের মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ৩০০০ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে। তবে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাদের সেই অ্যাকাউন্টেই টাকা ট্রান্সফার করা হবে। আলাদা করে আবেদন করার কোনও ঝামেলা নেই। কিন্তু যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখন পাচ্ছেন না বা উপভোক্তা নয়, তাদেরকে নতুন করে আবেদন করতে হবে।

তাঁর আরও সংযোজন, এ বিষয়ে রাজ্য সরকার খুব তাড়াতাড়ি একটি অনলাইন পোর্টাল চালু করবে। অনলাইনের মাধ্যমেই নতুন উপভোক্তারা আবেদন করতে পারবে। এমনকি শুধু তাই নয়, যারা সিএএ-র মাধ্যমে আবেদন করেছেন এবং এসআইআর ট্রাইবুনালে আবেদন করেছেন, সেই সমস্ত মহিলারাও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন বলে জানিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী।

আরও পড়ুন: তিলজলার পর এবার হাওড়ায় বুলডোজার! বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর সরকার

কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের পাশাপাশি এদিন একাধিক প্রকল্প বন্ধের ঘোষণা করেছেন তিনি। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এবার থেকে ধর্মীয় ভিত্তিতে আর কোনও প্রকল্পের ভাতা দেওয়া হবে না। সেই সূত্রে পুরোহিত ভাতা থেকে শুরু করে ইমাম এবং মোয়াজ্জেমদের ভাতা বন্ধ করেছেন তিনি, যেগুলি তৃণমূল সরকারের আমলে চালু ছিল। এমনকি ভোটের আগে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পের ভাতা বাড়িয়েছিল। কিন্তু যুবশক্তি প্রকল্প নিয়ে এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে, জুন থেকেই হয়তো এই প্রকল্প শুরু হবে এবং বেকারদের প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে।