দেশের মধ্যেই শীতে ঘুরতে যাওয়ার সেরা ১০ ডেস্টিনেশন

Published:

winter (2)

আনিষা চৌধুরী, কলকাতা: বছরের শেষদিকে কাজের ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন অনেকেই। বিশেষ করে শীতকাল (Winter Vacation) ভ্রমণের জন্য একদম আদর্শ সময়। মনোরম আবহাওয়ায় এই সময়ে বেড়ানোর আনন্দই আলাদা। আপনিও যদি বছরের শেষে কয়েকটা দিন ছুটি কাটানোর পরিকল্পনা করেন, তাহলে ভারতের এই ১০টি জায়গা হতে পারে আপনার ভ্রমণের সেরা ঠিকানা।

১. গুলমার্গ, জম্মু ও কাশ্মীর

শীতকালে বরফের রাজ্য দেখতে চাইলে গুলমার্গ হতে পারে আদর্শ গন্তব্য। চারপাশে বরফে ঢাকা পাহাড়, সাদা উপত্যকা এবং মনোরম প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে। বরফের সৌন্দর্য উপভোগ করতে শীতকালে বহু পর্যটক ভিড় করেন এই পাহাড়ি শহরে।

২. মানালি, হিমাচল প্রদেশ

শীতের ছুটিতে পাহাড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকলে এই জায়গাটিকে আপনার তালিকায় রাখতে পারেন। বরফে ঢাকা পাহাড়, পাইন গাছের সারি এবং মনোরম উপত্যকা এই জায়গার সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। সোলাং ভ্যালি, হাডিম্বা মন্দির এবং রোহতাং পাসের আশপাশের অঞ্চল পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়।

৩. ঋষিকেশ, উত্তরাখণ্ড

পাহাড়, নদী এবং আধ্যাত্মিক পরিবেশ, সবকিছুর স্বাদ পেতে পারেন ঋষিকেশে। গঙ্গার তীরে সময় কাটানো, সন্ধ্যার গঙ্গা আরতি দেখা কিংবা রিভার রাফটিংয়ের মতো অ্যাডভেঞ্চারে অংশ নেওয়া যায় এখানে। শীতের মনোরম আবহাওয়ায় পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য এটি বেশ ভালো একটি জায়গা।

৪. জয়পুর, রাজস্থান

শীতকালে রাজস্থানের জয়পুর ঘুরে দেখার আনন্দই আলাদা। গরমের তুলনায় এই সময়ে আবহাওয়া অনেক বেশি আরামদায়ক থাকে। আমের ফোর্ট, হাওয়া মহল, সিটি প্যালেস এবং জলমহলের মতো ঐতিহাসিক স্থাপত্য পর্যটকদের আকর্ষণ করে। রাজকীয় ইতিহাস, রঙিন বাজার এবং রাজস্থানি খাবারের স্বাদ নিতে চাইলে জয়পুর ঘুরে আসতে পারেন।

৫. কচ্ছ, গুজরাত

শীতকালে এক অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী হতে চাইলে গুজরাতের কচ্ছ ঘুরে দেখতে পারেন। এখানকার সাদা লবণাক্ত মরুভূমি বা হোয়াইট রণ পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। বিশেষ করে রণ উৎসবের সময়ে এখানে আসলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসংগীত, হস্তশিল্প এবং মরুভূমির সৌন্দর্য উপভোগ করতে পারেন।

৬. গোয়া

শীতকাল মানেই অনেকের কাছে সমুদ্রসৈকতে ছুটি কাটানোর পরিকল্পনা। সেই তালিকায় গোয়া বরাবরই জনপ্রিয়। মনোরম আবহাওয়ায় সমুদ্রের ধারে সময় কাটানো, ওয়াটার স্পোর্টস, বিচ ক্যাফে এবং স্থানীয় খাবারের স্বাদ পেতে চাইলে গোয়ার মতন আদর্শ জায়গা আর হয় না। পাশাপাশি পুরনো গির্জা, পর্তুগিজ স্থাপত্য এবং রঙিন বাজার ঘুরে দেখার সুযোগও রয়েছে।

৭. মুন্নার, কেরল

সবুজ পাহাড়, বিস্তীর্ণ চা-বাগান এবং মেঘে ঢাকা উপত্যকার সৌন্দর্য উপভোগ করতে চাইলে কেরলের মুন্নার ঘুরে আসুন। শীতকালে এখানকার আবহাওয়া বেশ মনোরম থাকে। এরাভিকুলাম জাতীয় উদ্যান, মাট্টুপেট্টি বাঁধ এবং চা-বাগান পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ। শহরের কোলাহল থেকে দূরে কয়েকটা দিন নিরিবিলিতে কাটানোর জন্য জায়গাটি বেশ উপযুক্ত।

৮. কুর্গ, কর্নাটক

প্রকৃতিপ্রেমীদের জন্য কর্নাটকের কুর্গ বা কোডাগু একটি সুন্দর ভ্রমণস্থল। কফি বাগান, সবুজ পাহাড়, জলপ্রপাত এবং কুয়াশায় ঢাকা পথ এখানকার প্রধান আকর্ষণ। অ্যাবে জলপ্রপাত, রাজা’স সিট এবং স্থানীয় কফি বাগান ঘুরে দেখতে পারেন। শীতের ছুটিতে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে চাইলে কুর্গ হয়ে উঠতে পারে আপনার জন্য একটি আদর্শ ভ্রমণস্থল।

৯. তাওয়াং, অরুণাচল প্রদেশ

উত্তর-পূর্ব ভারতের অপরূপ সৌন্দর্য দেখতে চাইলে ঘুরে আসতে পারেন অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে। বরফে ঢাকা পাহাড়, শান্ত উপত্যকা এবং ঐতিহাসিক বৌদ্ধ মঠ এই জায়গার বিশেষ আকর্ষণ। তাওয়াং মনাস্ট্রি, সেলা পাস এবং আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে।

আরও পড়ুন: কম খরচে শীতের ছুটিতে ঘুরতে যাওয়ার সেরা ৫ জায়গা

১০. দার্জিলিং, পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গের মধ্যেই শীতের ছুটি কাটানোর অন্যতম জনপ্রিয় ঠিকানা দার্জিলিং। কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য, চা-বাগান, টয় ট্রেন এবং পাহাড়ি পরিবেশ পর্যটকদের বরাবরই আকর্ষণ করে। টাইগার হিল থেকে সূর্যোদয় দেখুন, বাতাসিয়া লুপ ঘুরে আসুন কিংবা ম্যাল রোডে সময় কাটান। সব মিলিয়ে শীতের ভ্রমণে দার্জিলিং হতে পারে দারুণ একটি ভ্রমণস্থল।

আরওTourismWinter
google button