দিল্লির লাল কেল্লা সহ দেশের একাধিক মন্দিরে বিস্ফোরণের ছক লস্করের! ফের বাড়ল আতঙ্ক

Published:

Lashkar-e-Taiba planning to blast near Delhi Red fort temple and other Temples
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শনিবার সকাল হতেই ভয়ানক খবরে আতঙ্কিত দেশবাসী! গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba) নাকি দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকা সহ চাঁদনী চকের একটি মন্দিরে ভয়াবহ বিস্ফোরণের ছক কষছে। শুধু তাই নয়, দেশের আরও কয়েকটি হিন্দু মন্দিরকে টার্গেট করতে পারে ওই জঙ্গি সংগঠনটি। সেখানেও চালানো হতে পারে ভয়াবহ আইইডি হামলা। এ নিয়ে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে সন্দেহজনক এলাকাগুলিতে। সতর্কতা জারি হয়েছে লাল কেল্লার পার্শ্ববর্তী অঞ্চলেও।

হঠাৎ কেন ভারতের মন্দিরে হামলার ছক কষছে পাকিস্তানের জঙ্গিরা?

সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় গোয়েন্দা সংস্থা গুলি সন্দেহ করছে গত 6 ফেব্রুয়ারি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে হওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্যই এবার ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলির মন্দিরে হামলার ছক করছে পাকিস্তানের ওই জঙ্গি সংগঠনটি। কয়েকটি সূত্র এও দাবি করছে, ভারত থেকেই ওই জঙ্গি সংগঠনটিকে এই অপকর্মের জন্য সাহায্য করছে কেউ।

এদিকে, জঙ্গি হামলার আশঙ্কার খবর সামনে আসতেই রাজধানী দিল্লি সহ অন্যান্য সন্দেহজনক এলাকা গুলিতে বেড়েছে নজরদারি। পাকিস্তানি জঙ্গি সংগঠনটির নাশকতার ছক বানচাল করতে ইতিমধ্যেই রাজধানী সহ অন্যান্য এলাকা গুলিকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। দিল্লির লালকেল্লার সামনে গাড়িতে হওয়া আত্মঘাতী বিস্ফোরণের পর নতুন হামলার খবরে একেবারে আতঙ্কে দিন কাটছে দিল্লি সহ গোটা দেশবাসীর!

অবশ্যই পড়ুন: ৬ মাস বন্ধ ছিল টাকা! হাইকোর্টের চাপেই ময়নায় ফের চালু লক্ষ্মীর ভাণ্ডার

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে, দিল্লির রেড ফোর্ট মেট্রো স্টেশনের সামনে সন্ধ্যায় আচমকা ভয়াবহ বিস্ফোরণ ঘটে একটি গাড়িতে। ওই বিস্ফোরণের তেজ এতটাই ছিল যে আগুন ছড়িয়ে যায় পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। তাতে অগ্নিসংযোগ ঘটে অন্যান্য যানবাহনেও। যেই ঘটনায় মৃত্যু হয়েছিল কমপক্ষে 12 জনের। পরবর্তীকালে DNA পরীক্ষা সহ অন্যান্য তথ্য এবং তদন্তের ভিত্তিতে উঠে আসে ফরিদাবাদের আল ফিলাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক জম্মু ও কাশ্মীরের বাসিন্দা মহাম্মদ উমার উন নবীর নাম।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now