পুরুলিয়া থেকে দিঘা যাওয়ার আরামদায়ক সুপারফাস্ট বাস, রইল রুট ও সময়সূচি

Published:

Purulia Digha Bus

অনন্যা সরকার, কলকাতা: দিঘা বাঙালির অন্যতম পছন্দের পর্যটন কেন্দ্র। ছোটখাটো ছুটি পেলেই পরিবার বা বন্ধুবান্ধবদের সাথে অনেকেই ব্যাগ গুছিয়ে পাড়ি জমান পূর্ব মেদিনীপুরের এই সৈকত শহরটির উদ্দেশ্যে। তবে অনেক সময় ট্রেনে টিকিট পাওয়া মুশকিল হয়। তবে সড়কপথের ওপরই নির্ভর করতে হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দিনের নানা সময়ে দিঘা যাওয়ার বাস পরিষেবা উপলব্ধ রয়েছে। যেমন আরমান অপারেটরের পুরুলিয়া থেকে সরাসরি দিঘা যাওয়ার সুপার ফাস্ট বাসটি (Purulia Digha Bus), যা রাইপুর, মেদিনীপুর, কাঁথি হয়ে দিঘা পৌঁছায়। আসুন এই বাসটির বিস্তারিত রুট ও সময়সূচি জেনে নেওয়া যাক।

পুরুলিয়া – দিঘা বাসের রুট ও সময়সূচি

আরমান পরিচালিত পুরুলিয়া থেকে দিঘাগামী বাসটি যায় ভায়া লধুড়কা – লালপুর – পুঞ্চা – মানবাজার – পায়রাচালী – হাতিরামপুর – খাতড়া – আখুটা মোড় – হলুদকানালী – রাইপুর – পি. মোড় – সারেঙ্গা – গোয়ালতোড় – পিড়াকাটা – মেদিনীপুর সেন্ট্রাল বাসস্ট্যান্ড – মোহনপুর – পো বাইপাস – খড়্গপুর স্টেশন বাসস্ট্যান্ড – মকরামপুর – নারায়ণগড় – বাখরাবাদ – বেলদা – ঠাকুরচক – খাকুড়দা – সাউরী – জাহালদা – ললাট – এগরা‌ – দোবাধী – বালিঘাই – তাজপুর – ভবানিচক – সাতমাইল – রাউতারা – কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ড – ঘাটুয়া – পিছাবনী – চাউলখোলা (মন্দারমণি) – বালিসাই (তাজপুর) – চোদ্দোমাইল (শংকরপুর) – রামনগর হয়ে দিঘা পৌঁছায়। যাত্রীরা এই বাসে অগ্রিম সিট বুক করার জন্য 9647043891/9733647390 নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন। 

দিঘা যাওয়ার সময় বাসটি- 

  • পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে ছাড়ে – সকাল ৪:৪০-এ। 
  • লালপুর থেকে ছাড়ে – সকাল ৫:৩০-এ। 
  • মানবাজার থেকে ছাড়ে – সকাল ৬:২০-তে। 
  • হাতিরামপুর থেকে ছাড়ে – সকাল ৭:০৫-এ। 
  • খাতড়া থেকে ছাড়ে – সকাল ৭:২৫-এ। 
  • আখুটা মোড় থেকে ছাড়ে – সকাল ৭:৩৫-এ। 
  • হলুদকানালি থেকে ছাড়ে – সকাল ৭:৪৫-এ। 
  • রাইপুর থেকে ছাড়ে – সকাল ৮:০৫-এ। 
  • পি.মোড় থেকে ছাড়ে – সকাল ৮:২৫-এ।  
  • সারেঙ্গা থেকে ছাড়ে – সকাল ৮:৪৫-এ।
  • গোয়ালতোড় থেকে ছাড়ে – সকাল ৯:১৫-এ। 
  • পিড়াকাটা থেকে ছাড়ে – সকাল ৯:৩৫-এ। 
  • মেদিনীপুর বাস স্ট্যান্ড – বেলা ১১:১০-এ। 
  • খড়গপুর বাস স্ট্যান্ড থেকে ছাড়ে – বেলা ১২:০৫-এ। 
  • বেলদা থেকে ছাড়ে – দুপুর ১:০০-এ। 
  • এগরা থেকে ছাড়ে – দুপুর ১:৪৫-এ।  
  • কাঁথি থেকে ছাড়ে – দুপুর ২:২০-তে। 
  • দিঘা পৌঁছায় – দুপুর ৩:২৫-এ। 

আরও পড়ুন: ৩২% বৃদ্ধি, পুজোয় রেকর্ড যাত্রী কলকাতা মেট্রোয়, পার্পেল লাইনে খরচ হবে ২৯৭ কোটি

পুরুলিয়া ফেরার সময় বাসটি –

  • দিঘা থেকে ছাড়ে – সকাল ৭:৩০- এ। 
  • কাঁথি থেকে ছাড়ে – সকাল ৮:৩৫-এ।  
  • এগরা থেকে ছাড়ে – সকাল ৯:১০-এ।  
  • বেলদা থেকে ছাড়ে – সকাল ৯:৫৫-এ।  
  • খড়গপুর থেকে ছাড়ে – সকাল ১০:৫০-এ। 
  • মেদিনীপুর বাসস্ট্যান্ড থেকে ছাড়ে – বেলা ১২:৩৫-এ। 
  • পিড়াকাটা থেকে ছাড়ে – দুপুর ১:৩০-এ। 
  • গোয়ালতোড় থেকে ছাড়ে – দুপুর ১:৪০-এ। 
  • সারেঙ্গা থেকে ছাড়ে – দুপুর ২:২০-তে।  
  • পি.মোড় থেকে ছাড়ে – দুপুর ২:৫০-এ।
  • রাইপুর থেকে ছাড়ে – দুপুর ৩:১৫-এ। 
  • আখুটা মোড় থেকে ছাড়ে – দুপুর ৩:৪০-এ। 
  • খাতড়া থেকে ছাড়ে – বিকাল ৪:০০-এ। 
  • হাতিরামপুর থেকে ছাড়ে – বিকাল ৪:২০-তে। 
  • মানবাজার বাস স্ট্যান্ড থেকে ছাড়ে – বিকাল ৫:২০-তে। 
  • লালপুর থেকে ছাড়ে – সন্ধ্যা ৬:৩০-এ। 
  • পুরুলিয়া পৌঁছায় – সন্ধ্যা ৭:২০-তে। 
google button