সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নিয়োগের (SSC Recruitment 2026) বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে ৩ হাজারের বেশি শূন্যপদ রয়েছে। হ্যাঁ, কেন্দ্রীয় সংস্থার আওতায় ভালো পোস্টে যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য এটি হতে চলেছে দারুণ সুযোগ। ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
স্টাফ সিলেকশন কমিশনে নিয়োগের বিজ্ঞপ্তি
এসএসসি-র তরফ থেকে যে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেখানে সিলেকশন পোস্ট-এক্সআইভি পরীক্ষার জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। আর এখানে মোট শূন্যপদ রয়েছে ৩০০৩টি।
শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?
এখানে পদভেদে ভিন্ন ভিন্ন যোগ্যতা চাওয়া হয়েছে। যার মধ্যে মাল্টি টাস্কিং স্টাফ, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, ফিল্ড অ্যাটেনডেন্ট ইত্যাদি পদে আবেদন করার জন্য মাধ্যমিক পাস করতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি পদে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এছাড়া জুনিয়র সিলেকশন অফিসার, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, সাব-ইন্সপেক্টর, টেকনিক্যাল অফিসার ইত্যাদি পদে আবেদন করার জন্য গ্রাজুয়েশন পাস করতে হবে।
বয়স সীমা কত লাগবে?
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের ১৮ থেকে ২৫ বছর চাওয়া হয়েছে। কিন্তু কিছু কিছু পদের ক্ষেত্রে ১৮ থেকে ৪২ বছর পর্যন্ত বয়স চাওয়া হয়েছে। পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।
বেতন কাঠামো
এসএসসি সিলেকশন পোস্টে চাকরি পেলে প্রতি মাসে সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন দেওয়া হবে। মোটামুটি তা মাসে ১৮,০০০ টাকা থেকে ৪৪,৯০০ টাকার মধ্যে থাকবে।
নিয়োগ প্রক্রিয়া
এখানে প্রার্থীদেরকে কয়েকটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে একটি কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে। সেখানে উত্তীর্ণ হলে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আরও পড়ুন: Samsung Galaxy S25 এর দামে বড় পতন, দারুণ অফার দিচ্ছে ফ্লিপকার্ট
আবেদন পদ্ধতি
চাকরি প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—
- প্রথমে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- তারপর নতুন আবেদনকারী হলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- তারপর আবেদনপত্রটি নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে পূরণ করুন।
- তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করে দিন।
- সবশেষে আবেদন ফি প্রদান করে সাবমিট করুন।
উল্লেখ করার বিষয়, এখানে গতকাল অর্থাৎ ১৩ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী ৪ মে পর্যন্ত। তাই অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবদান সেরে নেবেন।
SSC Official Notification: Download Now
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।










