রাজ্য সরকারকে সাঁড়াশি আক্রমণ, বকেয়া DA আদায়ে আরেকটি বড় ঘোষণা

Published:

Bengal DA Case Dearness allowance
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ বকেয়া ডিএ মামলায় (Bengal DA Case) রাজ্য সরকারকে চাপে ফেলতে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন সরকারি কর্মীরা। আজ বৃহস্পতিবার যেমন সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে কালীঘাট চলো আন্দোলন শুরু হয়েছে। বকেয়া ডিএ (Dearness allowance) মেটানো থেকে শুরু করে কয়েক লক্ষ্য শূন্যপদ পূরণের দাবিতে শুরু হয়েছে মিছিল। আজকের এই মিছিলে কাতারে কাতারে মানুষকে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। তবে এখানেই শেষ নয়, আগামী ২ মার্চ, ২০২৬-এ নতুন এক মিছিলের ডাক দিলেন সরকারি কর্মীরা।

DA মামলায় ফের ২ মার্চ মিছিলের ডাক

আগামী ২ মার্চের মিছিল প্রসঙ্গে তথ্য দিয়েছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee)। এই মলয় মুখোপাধ্যায় আবার ডিএ মামলার অন্যতম মামলাকারীও বটে। তাঁর হুঁশিয়ারি, সর্বোচ্চ আদালতের রায় মেনে বকেয়া ডিএ দিতেই হবে। মলয়বাবুর ফেসবুক পোস্ট অনুযায়ী, জয়েন্ট মুভমেন্ট ফোরামের ডাকে সপ্তম রাজ্য বেতন কমিশন গঠন, শূন্যপদ পূরণ, অস্থায়ী কর্মচারী-শিক্ষকদের স্থায়ীকরণের দাবিতে ২ মার্চ, সোমবার মিছিল হবে।

May be an image of text that says "JOINT MOVEMENT FORUM- -এর ডাকে সর্বোচ্চ আদালতের রায় সেনে বকেয়া ី দিতে ছবে। 7ম রাজ্য বেতন কমিশন গঠন শূন্য পদ পূরণ অস্থায়ী কর্মচারী-শিক্ষকদের স্থায়ীকরণের দাবিতে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মার্চ ২০২৬ রানী রাসমনি রোড পর্যন্ত ม ٥ দুপুর-ঠল্টা មមសេសព সফল মাইেল করুন কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্নয়িজ"

কোথা থেকে শুরু হবে মিছিল?

জানা গিয়েছে, সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমনি রোড অবধি দুপুর ১টা থেকে এই মিছিল শুরু হবে। সকল কর্মীকে এই মিছিল সফল করার আহ্বান জানানো হয়েছে। যদিও এরকম একাধিকবার আন্দোলন নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। একজন পোস্টের কমেন্টে লিখেছেন, ‘এই জন্যই সরকার ডি এ দেয় না। রাজনীতি শেষ করল কর্মচারীদের। সংগঠনের নেতারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য একত্র হন না। যার সুযোগ শাসক নেন।’

আরও পড়ুনঃ যাত্রীদের ঝটকা, আচমকাই প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধের ঘোষণা রেলের! কারণ কী?

অন্য একজন লিখেছেন, আন্দোলনটা আলাদা না করে সবাই একসাথে করুন। আরও একজন লিখেছেন, ‘আজ একসাথে করলে কি মহাভারত অশুদ্ধ হতো?’ কেউ কেউ আবার ডিএ পাবেন না বলেই ধরেই নিয়েছেন। এই প্রসঙ্গে একজন ফেসবুকে লিখেছেন, ‘এরাজ্যের কর্মচারীরা এক অদৃশ্য কারণে এক হতে পারবে না, তাই যতই সর্বোচ্চ আদালতের রায় থাক না কেন ডিএ আমরা পাবো না। আমরা হাজারো ভাবে বিভক্ত।।’