ফের ঘূর্ণিঝড়ের সম্ভাবনা! বিকেলে দক্ষিণবঙ্গের ৫ জেলায় বৃষ্টির আশঙ্কা, আবহাওয়ার খবর

Published:

Rainfall Alert

সহেলি মিত্র, কলকাতাঃ সকাল থেকে রোদের দেখা মিললেও দুপুর হতে না হতে বদলে গেল আবহাওয়া। বর্তমানে বাংলার আকাশে কালো মেঘের ঘনঘটা। তবে কি বৃষ্টি (Rainfall Alert) নামল বলে? পূর্বাভাস তো তেমনই। এদিকে আন্দামান সাগরে একটি নিম্নচাপ (Low Pressure) তৈরি হয়ে গিয়েছে। যার ফলে আপাতত বাংলায় বৃষ্টিপাত চলবে বলে খবর। বিশেষ করে শনিবাসরীয় দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ধেয়ে আসছে বলে পূর্বাভাস।

কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে বৃষ্টি

আবহাওয়া অফিস সূত্রে খবর, গোটা বাংলা জুড়েই আংশিক মেঘাচ্ছন্ন এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে অল্প সময়ের জন্য বৃষ্টিপাত হতে পারে। এদিকে বৃষ্টির পাশাপাশি দুপুরের দিকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় গরম অনুভূত হতে পারে। এদিন দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম জেলায় হালকা বৃষ্টি হতে পারে।

ফের ঘূর্ণিঝড়ের সম্ভাবনা!

আইএমডি জানিয়েছে, একটি নিম্নচাপ এলাকা দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে চলে গেছে এবং আজ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ এবং আন্দামান সাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ এলাকারূপে অবস্থান করছে। পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে চলে গিয়ে একই অঞ্চলে একটি নিম্নচাপের কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি। এরপর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে এটি আরও তীব্র হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে গিয়ে ২ নভেম্বর ২০২৬ সন্ধ্যার দিকে অন্ধ্রপ্রদেশ উপকূলে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছাবে।

আরও পড়ুন: নিজের বিধানসভায় সাংসদকে ঢুকতে দিতেন না ইন্দ্রনীল সেন! বিস্ফোরক অভিযোগ রচনার

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক দুপুর থেকে বিকেলের মধ্যে সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ শনিবার দুপুরের পর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

google button