সহেলি মিত্র, কলকাতাঃ এগিয়ে চলেছে রেল (Indian Railways) উন্নয়নের কাজ। ইতিমধ্যে দেশের একাধিক প্রান্তে উন্নীতকরণ করা হয়েছে বহু গুরুত্বপূর্ণ রেল স্টেশন, চালু করা হয়েছে নতুন রুট, আধুনিক সুবিধা সম্পন্ন ট্রেন, জোর দেওয়া হয়েছে মালগাড়ি পরিচালন ব্যবস্থা। এবার, সরাসরি লাদাখকে রেল পথের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল। সব ঠিক থাকলে, ভবিষ্যতে লাদাখে শুরু হতে পারে রেল (Ladakh Train) পরিষেবা।
এবার রেলপথেই যাওয়া যাবে লাদাখ?
ভারত-চীন বর্ডারের কাছে দিয়ে রেল লাইন পাতার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে খবর। কোথা থেকে লাদাখ যাওয়ার ট্রেন ছাড়বে, রুট কী হবে ইত্যাদি এখনো ঘোষণা করা হয়নি। সম্প্রতি পাওয়া রিপোর্ট অনুযায়ী, প্রায় ১৭ হাজার ৫৮০ ফুট উচ্চতায় রেল স্টেশন নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে এটিই হবে পৃথিবীর সবথেকে সবথেকে বেশি উচ্চতায় অবস্থিত রেল স্টেশন।
যদিও কাজ কবে শুরু হবে, শেষ হতে কত সময় লাগবে, প্রকল্পের জন্য মোট খরচ কত হতে পারে এসব এখনো প্রকাশ্যে আসেনি। আপাতত, এটি পরিকল্পনার একটি অংশ হিসেবে রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এটা সহজেই অনুমেয়, এতো বেশি উচ্চতায় ও দুর্গম স্থানে রেল পরিষেবা শুরু করার জন্য কয়েক কোটি টাকা খরচ করতে হবে কেন্দ্রীয় সরকারকে।
আরও পড়ুন: বাঁকুড়ায় রেললাইনে মিলল পুলিশ ইন্সপেক্টরের দেহ, খুন না আত্মহত্যা?
সাধারণ মানুষের মধ্যে, যারা ঘুরতে খুব ভালোবাসেন, তাদের কাছে লেহ লাদাখ অন্যতম জনপ্রিয় একটি ডেস্টিনেশন। ইতিমধ্যে অনেকেই হয়তো সেখানে গেছেন, অথবা যাওয়ার ইচ্ছা রয়েছে। বর্তমানে, প্রাইভেট বা ভাড়া করা চার চাকা গাড়ি এবং বাইক হল লাদাখ যাওয়ার অন্যতম মূল মাধ্যম।
উপকৃত হবেন পর্যটকরা
যাতায়াতের খরচ অনেক, যার ফলে মনে ইচ্ছা থাকলেও লাদাখ যাওয়ার মতো পকেটে জোর থাকে না অনেকের। রেল পরিষেবা শুরু হলে খরচপাতি কিছু কম হতে পারে।
তবে এই সম্ভাব্য রেল পথ শুধু মাত্র পর্যটনের জন্যই সহায়ক হবে এমনটা না। আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রেও এটি হতে পারে ভারতের অন্যতম বড় পদক্ষেপ। ভারত চীন সীমান্ত নিয়ে সমস্যা নতুন নয়। একাধিকবার মুখোমুখি হয়েছে দুই দেশের সেনা। রেল পথ তৈরি হলে চীনের ওপর চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে।










