খেলেন ইস্টবেঙ্গলে, ভারতীয় ফুটবল দলে জায়গা পেলেন কল্যাণীর ছেলে সন্দীপ

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে ভারতীয় ফুটবল দলে (India Football Team) সুযোগ পেলেন কোনও বাঙালি খেলোয়াড়! হ্যাঁ, সদ্য সাফ চ্যাম্পিয়নশিপের জন্য 28 সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন। আর সেই দলেই জায়গা হয়েছে বাংলার ছেলে তথা কল্যাণীর সন্দীপ মান্ডির (Sandip Mandi)। একজন দক্ষ ডিফেন্ডার হিসেবে ভারতের জাতীয় ফুটবল দলে নিজের জায়গা করে নিয়ে রাজ্যের মুখজ্জল করেছেন সন্দীপ। যদিও প্রথম সারির দল নয় বরং ভারতের দ্বিতীয় সারির দলে সুযোগ পেয়েছেন বঙ্গ তনয়।

জাতীয় ফুটবল দলে বাংলার সন্দ্বীপ

শিল্পশহর কল্যাণীতেই বেড়ে ওঠা সন্দীপের। একেবারে ছেলেবেলায় ফুটবলটাকে আঁকড়ে ধরেছিলেন তিনি। আর হবে নাই বা কেন, বাবা সুন্দর মান্ডিও যে ছিলেন ডিফেন্ডার। যদিও রেলওয়ে এফসির চাকরির কারণে ফুটবল নিয়ে বেশিদূর যাওয়া হয়নি তাঁর। তবে স্বপ্ন ছিল ছেলেকে নিয়ে। সেই সন্দীপ বর্তমানে ইস্টবেঙ্গল দলের দক্ষ ফুটবলার। ফুটবল বিশেষজ্ঞরা তাঁকে লম্বা রেসের ঘোড়া মনে করেন। বাংলার ছেলে সন্দীপ অবশ্য মাটিতে পা রেখে চলতে অভ্যস্ত। এর আগে যে দলের হয়েই খেলেছেন নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন তিনি। এবার খেলবেন জাতীয় ফুটবল দলে।

শুক্রবার, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায় আগামী 5 নভেম্বর থেকে 17 নভেম্বর পর্যন্ত আয়োজিত সাফ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ভারতীয় দল অংশ নিচ্ছে। সেই দলের কোচের দায়িত্বে থাকবেন নওশাদ মুসা। এছাড়াও সহকারি কোচের ভূমিকা পালন করবেন বিবিয়ানো ফার্নান্ডেজ। আর এই আসরের জন্য যে 28 সদস্যের দল AIFF বেছে নিয়েছে তাতেই ডিফেন্ডার হিসেবে জ্বলজ্বল করছে সন্দীপের নাম। বাংলার ছেলেকে সুযোগ দিয়ে নতুন নজির তৈরি করেছে AIFF। এখন দেখার সেই সুযোগের সদ্ব্যবহার সন্দীপ করতে পারেন কিনা।

আরও পড়ুন: ভারতীয় ফুটবল দলে খেলতে মরিয়া ইস্টবেঙ্গলের প্রাক্তন বিদেশি তালাল, উদ্যোগী হবে AIFF?

ভারতের 28 সদস্যের দল

গোলরক্ষক: আর্শ আনোয়ার শেখ, কে মোহনরাজ, প্রিয়াংশ দুবে।

ডিফেন্ডার: আবদুল রবিহ, বিজয় ভার্গিস, চিংলেনসানা সিং, মিংথানমাউইয়া রালতে, খাইমিনথাং লুংডিম, মহম্মদ ওয়াইস, নাথান রডরিগেজ, রনি খারবুদন, সন্দীপ মান্ডি।

মিডফিল্ডার: অভিষেক সূর্যবংশী, অ্যাডিসন সিং, ব্রাইসন ফার্নান্ডেজ, এবিনদাস জেসুদাসন, ফারুখ চৌধুরি, ম্যাকার্টন নিক্সন, মাংলেনথাং কিপগেন, নিখিল প্রভু, নওফল পিএন, রিকি জন শাবং, সুরেশ সিং ওয়াংজাম।

ফরোয়ার্ড: ইরফান ইয়া়ওয়াড, লিস্টন কোলাসো, মহম্মদ সুহেল, পিভি বিষ্ণু, সুহেল আহমেদ ভাট।

হেড কোচ: নওশাদ মুসা

google button
TRENDING সবচেয়ে বেশি পড়া ← বাদিকে স্ক্রল করুন