ভারতকে হারিয়ে হাতির পাঁচ পা দেখল পাকিস্তান! টুইট করে ট্রোলড প্রধানমন্ত্রী শেহবাজ নিজেই

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ম্যাচে ভারতের সামনে দাঁড়াতেই পারে না পাকিস্তান (Pakistan)! সেই দলই ভাগ্যক্রমে হংকং সিক্সেসের (Hong Kong Sixes) মতো বেসরকারি টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে জিতেছে (India Vs Pakistan)। আর তাতেই যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গিয়েছে পশ্চিমের দেশ। দলের জয় নিয়ে আনন্দে আত্মহারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও। একটা ছোট টুর্নামেন্টে ভারতকে হারিয়ে তিনি যেভাবে উদযাপন করছেন তাতে দেখে মনেই হবে, বিরাট কিছু অর্জন করে নিয়েছে পাকিস্তান! আর এসব করতে গিয়েই সোশ্যাল মিডিয়ায় হাসির পাত্র হয়েছেন পাক প্রধানমন্ত্রী।

ভারতের বিরুদ্ধে জয় সেলিব্রেশন করতে গিয়ে হাসির পাত্র শেহবাজ

শুক্রবার, হংকং সিক্সের ম্যাচে পাকিস্তানের কাছে 4 উইকেটে হেরেছিল ভারত। এমনিতেও এই টুর্নামেন্টে ভারতের রেকর্ড খুব একটা ভাল নয়। সেই ধারা বদলাতে পারেননি ক্রুণাল পান্ডিয়ারা। যেখানে সাধারণত এই ধরনের টুর্নামেন্টে 6 ওভারে 100 এর বেশি রান উঠে যায় সেখানে ভারত তুলতে পেরেছিল মাত্র 88 রান। পরবর্তীতে ব্যাট করতে নেমে মাত্র 4 ওভারেই প্রয়োজনীয় লক্ষ্য পূরণ করে ফেলে পাকিস্তান।

এদিন, পাকিস্তানের দুই ব্যাটসম্যান খোয়াজা নাফায় ও আব্বাস আফ্রিদি ভারতের পরাজয়ের কারণ হয়ে দাঁড়ান। খোয়াজা 12 বলে 41 এবং আফ্রিদি মাত্র 8 বলে 35 রানের দুর্ধর্ষ ইনিংস খেলে পাকিস্তানের জয় নিশ্চিত করেন। আর এই ছোট টুর্নামেন্টে ভারতকে হারাতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পাকিস্তান দলকে শুভেচ্ছা জানান সে দেশের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

 

আরও পড়ুন: খেলেন ইস্টবেঙ্গলে, ভারতীয় ফুটবল দলে জায়গা পেলেন কল্যাণীর ছেলে সন্দীপ

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পাক প্রধান লেখেন, “হংকং সিক্সের প্রথম ম্যাচে 4 উইকেটে ভারতের বিরুদ্ধে জেতার জন্য আমাদের ছেলেদের অনেক অভিনন্দন। এই ম্যাচটা দুর্দান্ত ছিল। আমি আমাদের পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভিকেও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাবো।” একটা বেসরকারি ছোট টুর্নামেন্টে ভারতকে হারাতেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর এমন উচ্ছাসিত পোস্ট দেখে হেসে গড়াগড়ি খাচ্ছেন নেট নাগরিকরা। কেউ লিখছেন, “সত্যিই দিনের পর দিন হেরে শেষ পর্যন্ত হংকং সিক্সের জয় উদযাপন করছে এই হতাশ লোকগুলো।” কারও দাবি, ‘এবার তো পাকিস্তানের জাতীয় ছুটি ঘোষণা করে দেওয়া উচিত।’ সব মিলিয়ে ভারতের বিরুদ্ধে সাফল্য উদযাপন করতে গিয়ে ট্রোলের শিকার হলেন শেহবাজ।

google button
TRENDING সবচেয়ে বেশি পড়া ← বাদিকে স্ক্রল করুন