অনন্যা সরকার, কলকাতা: একাধিক গ্রহের স্থান পরিবর্তন ও সংযোগের সাক্ষী থাকবে গোটা সেপ্টেম্বর মাস। তার সূচনা হয়েছে গত বুধবার (২ সেপ্টেম্বর)। এদিন দুপুর ১.৫১ মিনিটে শুক্র তার নিজের রাশি তুলাতে প্রবেশ করেছে (Venus Transit)। আগামী ৩ অক্টোবর দুপুর ১২.৪৫ মিনিটে শুক্র তুলা রাশিতে বক্রী হবে, আর ৬ নভেম্বর দুপুর ১২.৪৫ মিনিটে বক্রী অবস্থাতেই কন্যা রাশিতে প্রবেশ করবে। চলতি সপ্তাহে, আগামী ১১ সেপ্টেম্বর শুক্রের নক্ষত্রও পরিবর্তিত হচ্ছে। শুক্র রাহুর নক্ষত্র, স্বাতী প্রবেশ করছে। শুক্র অক্টোবর মাস পর্যন্ত ৪৩ দিন এই নক্ষত্রে থাকবে। এরপর চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। আসুন তাহলে জেনে নেওয়া যাক তুলা রাশি ও স্বাতী নক্ষত্রের শুক্রের অবস্থানের ফলে ১২টি রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে।
তুলা রাশি এবং স্বাতী নক্ষত্রে শুক্রের গোচরে কী প্রভাব পড়বে ১২টি রাশির ওপর?
মেষ রাশি
জ্যোতিষশাস্ত্র মতে, তুলা রাশি ও রাহুর নক্ষত্রে শুক্রের অবস্থানের ফলে এই সময় এই রাশির জাতক-জাতিকারা গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাবেন। নতুন সংযোগ ও যোগাযোগ তৈরি হবে। নতুন কিছু ক্রয়ের সম্ভাবনা রয়েছে। বন্ধু, জীবনসঙ্গী এবং ব্যবসায়িক পার্টনারদের ক্ষেত্রে সুবিধা পাওয়া যাবে।
বৃষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ কাজে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন এবং স্বাস্থ্যের উন্নতি হতে পারে। এসময় গবেষণা-সম্পর্কিত কাজেও লাভ হবে।
আরও পড়ুন: অশ্লেষা নক্ষত্রে লক্ষ্মীলাভ, সৌভাগ্যের তালা খুলবে ৫ রাশির! আজকের রাশিফল, ৮ সেপ্টেম্বর
মিথুন রাশি
শুক্রের উভয় গোচরই এই রাশির জাতক-জাতিকাদের জন্য ইতিবাচক ফল দেবে। বন্ধুত্ব এবং প্রেমের সম্পর্কে উন্নতি দেখা যাবে। অসমাপ্ত কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা ও সন্তানদেরও উন্নতির যোগ রয়েছে।
কর্কট রাশি
শুক্রের গোচরে ভালো ফল পাবেন কর্কট রাশির জাতক-জাতিকারা। স্থাবর সম্পত্তি কেনার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। বাড়ির মেরামত ও নির্মাণকাজে অর্থ ব্যয় হতে পারে।
সিংহ রাশি
তুলা রাশিতে শুক্রের গোচরে একাধিক পরিবর্তন আসবে সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবনে। অসমাপ্ত কাজগুলো সম্পন্ন হবে এবং প্রতিযোগিতায় সাফল্য অর্জন করতে পারবেন। পুরনো সমস্যাগুলি থেকেও মুক্তি পেতে পারেন।
কন্যা রাশি
স্বাতী নক্ষত্রে শুক্রের গোচরের ফলে কন্যা রাশির জাতক জাতিকারা এই সময় সমস্ত অসমাপ্ত কাজ সম্পন্ন করতে পারবেন। অত্যন্ত লাভজনক সময় হতে চলেছে এটি। কাজের ক্ষেত্রেও ভালো সুযোগ পাওয়ার যোগ। আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন যোগাযোগ তৈরি হতে পারে এবং নতুন কাজে বিনিয়োগের যোগ রয়েছে।
আরও পড়ুন: এবার নির্বাচনী ময়দানে লিয়েন্ডার পেজ, কোথায় ভোটে লড়বেন প্রাক্তন টেনিস তারকা?
তুলা রাশি
শুক্র স্বাতী নক্ষত্রে অবস্থান করায় তুলা রাশির জাতক-জাতিকাদের জাগতিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। পরিবারে শুভ ঘটনা ঘটার সম্ভাবনা। আর্থিক বিষয়ে বিশেষ সাফল্য লাভের যোগ। আয় আসবে একাধিক উৎস থেকে।
বৃশ্চিক রাশি
শুক্রের গোচরে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে সতর্ক থাকতে হবে। ব্যয় বৃদ্ধি হতে পারে। অর্থনৈতিক বিবাদের সম্ভাবনাও রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে মানসিক টানাপোড়েন দেখা দিতে পারে।
ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকেদের পদোন্নতির যোগ রয়েছে। গুরুত্বপূর্ণ কাজে সাফল্য আসবে। অর্থপ্রাপ্তি ও সঞ্চয়ের সুযোগ আসতে পারে। এসময় স্বাস্থ্যের উন্নতি হওয়ায় সম্ভাবনা রয়েছে। অসমাপ্ত কাজগুলো সম্পন্ন হবে।
মকর রাশি
এই রাশির জাতক জাতিকাদের ভাগ্যে এসময় অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতিরও সুযোগ রয়েছে। সাফল্য লাভের সম্ভাবনাও দেখা যাচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন ও বিবাদ মেটার সম্ভাবনা।
কুম্ভ রাশি
এই রাশির ক্ষেত্রে জন্য নতুন আয়ের সুযোগ আসতে পারে। ছোট-বড় কর্ম সম্পর্কিত ভ্রমণ সফল হবে। নতুন চাকরির সুযোগ আসতে পারে। এসময় ভাগ্য আপনার সহায় থাকবে। নতুন সম্পর্ক তৈরি হবে। তবে স্বাস্থ্যের দিক থেকে সতর্ক থাকতে হবে।
মীন রাশি
এই রাশির জাতক-জাতিকাদের শুক্রের গোচরে স্বাস্থ্যের উন্নতি হবে। তবে খরচ বৃদ্ধি পাবে। নতুন কিছু ক্রয় করার সম্ভাবনা আছে। গোপনে লাভ হতে পারে ও নতুন কাজের সুযোগ আসতে পারে।










