পেট্রোল-ডিজেলের দরপতন, বাংলায় পুননির্বাচন…! আজকের সেরা ১০ খবর (১ মে)

Published:

west bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ মে, শুক্রবার। পেট্রোল-ডিজেলের দরপতন, বাংলায় পুননির্বাচন, পাকিস্তানে খতম জঙ্গি হিজবুল কমান্ডার সাজ্জাদ, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) হাওড়া-শিয়ালদা লাইনে ৪৯টি লোকাল ট্রেন বাতিল করল রেল

মে মাসের শুরুতেই হাওড়া এবং শিয়ালদা ডিভিশনে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করেছে পূর্ব রেল। ২ মে থেকে ৫ মে পর্যন্ত ধাপে ধাপে ব্যান্ডেল, তারকেশ্বর, বর্ধমান, হাবরা, কাটোয়া, ডানকুনিসহ মোট ৪৯টি ট্রেন বন্ধ থাকবে। রিষরা স্টেশনে সাবওয়ে তৈরির কাজের জন্য এই মেগা ব্লক নেওয়া হয়েছে। শনিবার ২৬টি এবং রবিবার ১১টি ট্রেন বাতিল থাকার কারণে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে নিত্যযাত্রীরা ভোগান্তিতে পড়বে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) নেপালে পেট্রোলে ২, ডিজেলে ১২ টাকা কমল দাম

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মধ্যে পেট্রোল এবং ডিজেলের দাম কমিয়ে চমক দিয়েছেন নেপাল সরকার। নেপাল অয়েল কর্পোরেশন লিটার প্রতি পেট্রোলে ২ টাকা ও ডিজেলে ১২ টাকা দাম কমানোর ঘোষণা করেছে, যা কিনা বৃহস্পতিবার থেকেই কার্যকর হচ্ছে। কিন্তু পেট্রোল, ডিজেলের স্বস্তি মিললেও রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১৫০ টাকা বাড়ানো হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ বিমানের জ্বালানির দাম লিটারে ৭ টাকা করে বাড়ানো হয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) হরমুজের নাম বদলে ‘ট্রাম্প প্রণালী’ দিলেন মার্কিন প্রেসিডেন্ট

হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালী হিসেবে ঘোষণা করে বিতর্কের ঝড় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়ায় মানচিত্রে পোস্ট করে এই গুরুত্বপূর্ণ জলপথের উপর একছত্র আধিপত্য দাবি করেছেন তিনি। যার ফলে ইরান বিপুল পরিমাণে রাজস্ব হারাচ্ছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ‘বড় ঝড় আসছে’ বলে কোড়া হুঁশিয়ারি দিয়েছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে, যা দুই দেশের সম্পর্কে নিয়েও প্রশ্ন তুলছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) ভারতের নাগরিকত্ব নীতি ও পাসপোর্টের নিয়মে বড় বদল

স্বরাষ্ট্র মন্ত্রকের ২০২৬ সালের সংশোধিত বিধি অনুযায়ী, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া বা ওবিসি কার্ডের আবেদন এখন সম্পূর্ণ অনলাইনে হবে। যার ফলে আবেদনকারীরা ফিজিক্যাল কার্ডের পাশাপাশি এবার ডিজিটাল রেজিস্ট্রেশনও পাবে। স্বচ্ছতা বজায় রাখার জন্য এবং জাল নথি রুখার জন্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। কোনও আবেদন বাতিল হয়ে গেলে উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে চ্যালেঞ্জ করার সুযোগ থাকছে বলে খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) হাওড়া-দিঘা লোকাল বন্ধ করল রেল

গত এপ্রিল মাসে শুরু হওয়া হাওড়া–দিঘা মেমু স্পেশাল ১ মে থেকে বন্ধ করে দিয়েছে রেল। স্বল্প খরচে দিঘা যাওয়ার সুযোগ মেলার সবথেকে জনপ্রিয় ট্রেন ছিল এটি। যাত্রীদের চাপ থাকা সত্ত্বেও পরিষেবা বদ্ধ হওয়ার কারণে ক্ষুব্ধ পর্যটকরা। সামাজিক মাধ্যমে অনেকেই এই ট্রেনটিকে স্থায়ী করার পাশাপাশি শিয়ালদা–দিঘা রুটে লোকাল ট্রেন চালু করার দাবি জানিয়েছেন। রেলের দাবি, এটি পরীক্ষামূলক ছিল। ভিড় বিবেচনা করে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) কমিশনের সিদ্ধান্ত মেনে ভোট গণনা নিয়ে কল্যাণের আবেদন খারিজ হাইকোর্টের

গণনা কেন্দ্রে সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টে। তবে তা খারিজ করে দিল আদালত। বিচারপতি কৃষ্ণ রাওয়ের পর্যবেক্ষণ, কমিশনের এই সিদ্ধান্তে কোনও রকম বেআইনি কিছু নেই। আদালতের মতে, গণনার কারচুপি হলে পরবর্তী সময়ে ইলেকশন পিটিশনের মাধ্যমে তা চ্যালেঞ্জ করা যাবে। যার ফলে ৪ মে কেন্দ্রীয় কর্মীদের নজরদারিতেই ভোট গণনা হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) পাকিস্তানে খতম জঙ্গি হিজবুল কমান্ডার সাজ্জাদ

ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড হিজবুল মুজাহিদীন কমান্ডার সাজ্জাদ আহমেদ পাকিস্তানে অজ্ঞাতপরিচয় এর হাতে নিহত হয়েছেন বলে খবর। জম্মু-কাশ্মীরের বারমুল্লার বাসিন্দা সাজ্জাদ সীমান্ত পেরিয়ে পাকিস্তানে গিয়ে নাশকতার ছক কষেছিল আর অনুপ্রবেশের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছিল। ইসলামাবাদে আত্মগোপন করে থাকা অবস্থায় তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। লস্কর কমান্ডার শেখ ইউসুফ আফ্রিদির পর এক সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয় হাই প্রোফাইল হত্যাকাণ্ড। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) গননাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৬৩ ধারা সহ কড়া নিয়ম কমিশনের

ভোট মিটলেও অশান্তি রুখার জন্য তৎপর নির্বাচন কমিশন। আগামী ৪ মে ফল প্রকাশের আগে কলকাতার প্রতিটি গণনা কেন্দ্র এবং স্ট্রং রুম চত্বরে ১৭৩ ধারা জারি করে দিয়েছে পুলিশ কমিশনার অজয় নন্দ। ২০০ মিটারের মধ্যে পাঁচ বা তার বেশি ব্যক্তির জমায়েত মিছিল বা বিজয় শোভাযাত্রা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এছাড়াও অস্ত্র, ইট বা পাথর বহন এবং বিনা অনুমতিতে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে বলে খবর। গণনার দিন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) ‘শওকত মাছ চোর’ জ্ঞান নিয়ে মুখ খুললেন বিধায়ক

ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লাকে ঘিরে তৈরি ‘মাছ চোর’ গানটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আইএসএফ কর্মীদের তৈরি এই গানে পুরনো রাজনৈতিক মন্তব্য এবং মাছ চুরির বিতর্কিত দাবি ব্যবহার করা হচ্ছে। ধারণা করা হচ্ছে যে, গানটি এআই দিয়ে তৈরি। এই ঘটনায় ক্ষুব্ধ বিদায়ী বিধায়ক শওকত মোল্লা নওশাদ সিদ্দিকিকে কড়া আক্রমণ করেছেন। আর তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন বলে খবর। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) হজ যাত্রীদের উপর অতিরিক্ত আর্থিক চাপ কেন্দ্রের

চলতি বছরের হজ যাত্রার আগে পুণ্যার্থীদের উপরে অতিরিক্ত আর্থিক বোঝা চাপিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রক। নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৫ মে-র মধ্যে প্রত্যেক হজ যাত্রীকে আগাম ১০ হাজার টাকা জমা দিতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে, আন্তর্জাতিক বাজারে বিমানের জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ার কারণে উড়ান সংস্থাগুলির দাবি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই সিদ্ধান্তকে ঘিরে জিজিয়া করের সঙ্গে তুলনা করেছে বিরোধী দল। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন