তৃণমূল ছাড়ার উপহার! হুগলি জেলার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন রচনা ব্যানার্জি

Published:

Rachna Banerjee

সৌভিক মুখার্জী, কলকাতা: একসময় তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ ছিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি (Rachna Banerjee)। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিভিন্ন কর্মসূচিতে দেখা যেত তাঁকে। বলা ভালো, হুগলি লোকসভা কেন্দ্র থেকে ২০২৪-র নির্বাচনে জয়লাভ করে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে এবারের বিধানসভা নির্বাচনের পরেই বদলে যায় সবকিছু। অন্যান্যদের সঙ্গে তাল মিলিয়ে তৃণমূল ছেড়ে তিনি যোগ দিলেন এনসিপিআইতে। আর এবার দলবদল করে হুগলি জেলার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি।

বড় দায়িত্ব পেলেন রচনা ব্যানার্জি

প্রসঙ্গত, এবারে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর একদিকে যেমন ৬০ জনের বেশি বিধায়ক নিজেদের বিদ্রোহী ঘোষণা করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি করেন নব্য তৃণমূল, অন্যদিকে লোকসভার ২০ জন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তৃণমূল ছেড়ে যোগদান করেন এনডিএ সমর্থিত দল এনসিপিআইতে। আর সেই শিবিরেই নাম লেখান অভিনেত্রী রচনা ব্যানার্জি। বর্তমানে তৃণমূলের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।

তবে দলবদল করাতেই উপহার পেলেন অভিনেত্রী। হুগলি জেলার ডিস্ট্রিক্ট ইলেক্ট্রিসিটি কমিটির চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব দেওয়া হল এনসিপিআই সাংসদকে। গতকাল এ বিষয়ে রচনা নিজেই ফেসবুক পোস্টে লেখেন, “ডিস্ট্রিক্ট ইলেকট্রিসিটি কমিটির চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজ হুগলি জেলার ডিএম অফিসে আমাদের প্রথম মিটিং অনুষ্ঠিত হল। সেই মিটিংয়ের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আগামী দিনে হুগলি জেলার বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা সমাধানে কাজ করার চেষ্টা করব।”

আরও পড়ুন: ১০ বছরের ‘গোল্ডেন ভিসা’ নিয়ে দুবাইয়ে চম্পট দিয়েছে টুলু মণ্ডল

প্রসঙ্গত, তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগদান করার পরপরই বিতর্কিত মন্তব্য করে বসেন অভিনেত্রী। মিডিয়ার সামনে তিনি বলেন, “তৃণমূল সরকার আবার জিতলে তৃণমূলেই থাকতাম। আর তো সাপোর্ট পেতাম না। যখন তৃণমূল ছিল তখন কেন্দ্রের সাপোর্ট ছাড়া আমি কোনও কাজ করতে পারিনি। দিদি বলেছেন, কেন্দ্র না দিলে আমি টাকা দিতে পারব না। আমাদের রাজ্যের টাকা নেই। সেই থেকে আমি সাহায্য করতে পারছি না। তখনই দিদি বলেছিলেন।”

google button
TRENDING সবচেয়ে বেশি পড়া ← বাদিকে স্ক্রল করুন