সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি হাওড়ার (Howrah) বাসিন্দা? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আজ শুক্রবার হাওড়ার বেশ কিছু অংশে জল পরিষেবা বন্ধ থাকবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। কতক্ষণ বন্ধ থাকবে, এবং কেনই বা বন্ধ থাকবে? সবটা জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
হাওড়ায় আজ বন্ধ জল পরিষেবা
জল সরবরাহ যে বন্ধ থাকবে সেটির একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুসারে, জরুরি ভিত্তিতে KMDA এবং হাওড়া পৌর নিগমের জল সরবরাহ দফতর দ্বারা হাওড়া শহরের টিকিয়াপাড়া ভুগর্ভস্থ জলাধারে ভ্যাল্ভ প্রতিস্থাপনের কাজ হবে। যে কারণে পদ্মপুকুর জল প্রকল্পে 30 MGD WTP -এর আনুসাঙ্গিক কাজ ও কোনা এক্সপ্রেসওয়ে ZAIKA রেস্টুরেন্টের সামনে মূল পাইপে মেরামতি ও সংস্কারের কাজের জন্য আজ শুক্রবার ১০ এপ্রিল সন্ধে ৭:৩০ মিনিট থেকে রাত ৯:৩০ মিনিট অবধি বিভিন্ন জায়গায় জল বন্ধ থাকবে।

কোথায় কোথায় বন্ধ থাকবে?
প্রশ্ন উঠছে, কোথায় কোথায় বন্ধ থাকবে, পরিষেবাই বা কখন স্বাভাবিক হবে? জানা গিয়েছে, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের সকল ওয়ার্ডে অর্থাৎ ১ থেকে ৫০ এবং বালি পুরসভার অন্তর্গত ২৮ থেকে ৩৫ নম্বর ওয়ার্ডে জল পরিষেবা বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ বাংলায় ফের ED-র হানা! রেশন দুর্নীতি কাণ্ডে ১২ জায়গায় একসঙ্গে চলছে তল্লাশি
এরপর আগামী ১১ এপ্রিল ২০২৬ শনিবার সকাল ৬টা থেকে সমস্ত ওয়ার্ডে জল সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা যায়। হাওড়া পৌর নিগমের তরফে জানানো হয়েছে অনিচ্ছাকৃত জল সরবরাহের এই বিঘ্ন ঘটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ফলে আপনিও যদি হাওড়ার বাসিন্দা হয়ে থাকেন তাহলে জল ভরে রাখুন।












