সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি একজন পেনশনভোগী? তাহলে আপনার জন্য রইল বড় খবর। কারণ, এখন থেকে যদি ডিজিটাল লাইফ সার্টিফিকেট (Digital Life Certificate) জমা না দেন, তাহলে আটকে যেতে পারে আপনার পেনশন (Pension)। আর এই প্রক্রিয়া এখন ঘরে বসে অনলাইনের মাধ্যমেই করা যাচ্ছে। কোনও দৌড়ঝাঁপ করার দরকার নেই। এই প্রতিবেদনে আমরা ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সম্পূর্ণ প্রসেস আলোচনা করলাম।
অনলাইনে কীভাবে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেবেন?
ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য শুধু আপনার স্মার্টফোন বা কম্পিউটারে ইন্টারনেট থাকতে হবে। তারপর নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে—
- প্রথমে আপনার স্মার্টফোন থেকে ‘Jeevan Pramaan’ অ্যাপটিকে ডাউনলোড করুন। এছাড়া ব্রাউজারে গিয়ে ‘Jeevan Pramaan’ লিখে সার্চ করতে পারেন।
- এরপর অ্যাপ ইন্সটল হয়ে গেলে আপনার আধার নম্বর চাইবে। সেখানে নিজের আধার নম্বর লিখে ওটিপি অপশনে ক্লিক করতে হবে।
- এরপর আধার সংযুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি ভেরিফাই করে টিকবক্সে ক্লিক করতে হবে।
- এরপর ফেস অথেন্টিকেশন অপশন আসবে। সেখানে টাচ করলে মোবাইলের সামনে ক্যামেরা চালু হবে। সেখানে আপনার মুখ দেখিয়ে ফেস অথেন্টিফিকেশন সম্পন্ন করতে হবে।
- এরপর সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার ডিজিটাল লাইফ সার্টিফিকেট তৈরি হয়ে যাবে।
ভারতে এখন এই পরিষেবা আরও জনপ্রিয় হচ্ছে। কারণ, ২০২৫-২৬ অর্থবর্ষে ৮০ বছরের বেশি প্রবীণ নাগরিক প্রায় ১৪ লক্ষ মানুষ এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিয়েছেন শুধুমাত্র তাদের পেনশন পাওয়ার জন্য। আর আগের বছরের তুলনায় এই সংখ্যা প্রায় দ্বিগুণ। সব মিলিয়ে আনুমানিক ১.১৫ কোটির বেশি মানুষ এই পদ্ধতিতে লাইফ সার্টিফিকেট জমা দিয়েছেন। আগে যেখানে এই লাইফ সার্টিফিকেট জমা দিতে অফিসে লাইনে দাঁড়াতে হতো, এমনকি ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো, সেখানে প্রবীণ নাগরিকদের জন্য এটি হতে চলেছে দারুণ সুযোগ।
আরও পড়ুন: কেন্দ্রের ২% DA বৃদ্ধিতে কতটা বেতন বাড়ল কর্মীদের? দেখে নিন হিসেব
তবে বলে রাখি, সাধারণ পেনশনভোগীদের জন্য ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময় থাকে। কিন্তু ৮০ বছরের বেশি বয়সীরা ১ অক্টোবর থেকে জমা দিতে পারে। তবে হ্যাঁ, যারা নিজে অনলাইনে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন না তাদের জন্য ভারতীয় পোস্ট বা ভারতীয় পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক কিংবা গ্রামীণ ডাক সেবকরা বাড়িতে গিয়ে সাহায্য করে থাকেন। সেক্ষেত্রে খুব সহজেই অফলাইনের মাধ্যমে এই সার্টিফিকেট জমা দেওয়া যায়।










