সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৪ এপ্রিল, শুক্রবার। রাঘব চাড্ডা বিজেপিতে, বাইক চলাচলে নিষেধাজ্ঞা, ব্যান্ডেল-নিউ দিল্লি স্পেশাল ট্রেন, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) পর্যটকদের ইরানে না যেতে দেওয়ার নির্দেশ ভারতের
ইরানের বর্তমান অশান্তি পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। ভারত এবং ইরানের মধ্যে কিছু বিমান পরিষেবা চালু হওয়ার খবর মিললেও আকাশপথে অস্থিরতার কারণে এখন ইরান সফর না করারই পরামর্শ দেওয়া হচ্ছে। এমনকি ইরানে বসবাসকারী ৯০,০০০ ভারতীয়র মধ্য যারা এখনো পর্যন্ত সেখানে রয়েছেন, তাদেরকে দ্রুত সীমান্ত দিয়ে দেশ ছাড়ার অনুরোধ জানানো হয়েছে। এর জন্য হেল্প লাইন নম্বর এবং ইমেল আইডি দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) ব্যান্ডেল–নিউ দিল্লি স্পেশাল ট্রেন চালু করল রেল
হুগলিবাসীর জন্য স্বস্তির খবর দিয়ে ব্যান্ডেল থেকে নিউদিল্লির মধ্যে বিশেষ সামার স্পেশাল ট্রেন চালু করেছে পূর্ব রেল। আসলে দানাপুর-নয়াদিল্লি স্পেশাল ট্রেনটিকে ব্যান্ডেল পর্যন্ত সম্প্রসারিত করে দেওয়া হয়েছে। আজ ২৪ এপ্রিল ব্যান্ডেল থেকে নৈহাটি যাত্রা শুরু করবে ট্রেনটি। এটি রাত ১:৩০ মিনিটে ব্যান্ডেল থেকে ছেড়ে পরের দিন দুপুর নাগাদ নয়াদিল্লিতে পৌঁছবে। সাময়িক এই পরিষেবা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বজায় থাকবে বলে রেলের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) কলকাতা থেকে মেট্রো চেপে হাবড়া, অশোকনগর! জানালেন শাহ
২০২৬ এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার হাবরা ও অশোকনগরের পরিবহন সংকট মেটানোর জন্য এবার বিরাট ঘোষণা করেছে অমিত শাহ। গত ২২ এপ্রিল হাবরার জনসভা থেকে তিনি আশ্বাস দিয়েছেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে হাবরা থেকে অশোকনগর পর্যন্ত মেট্রোরেলের সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হবে। আর সেখান থেকে সরাসরি কলকাতায় মেট্রো চেপে যাওয়া যাবে। এমনকি বারাসাত-ব্যারাকপুর মেট্রো প্রকল্পের কাজের গতি বাড়ানোর প্রতিশ্রুতি আগে দেওয়া হয়েছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) শুরু হল কলকাতা–দিল্লি বাস পরিষেবা
ট্রেনের টিকিটের ঝুঁকি এড়ানোর জন্য কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য সরাসরি বাস পরিষেবা চালু হল। বেসরকারি উদ্যোগে শুরু হওয়া এই বাসটি প্রতিদিন সাতরাগাছি থেকে ছাড়বে। প্রায় ১৫০০ কিলোমিটার এই দীর্ঘ যাত্রাপথে ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ হয়ে দিল্লিতে পৌঁছবে। ৩৬ থেকে ৪০ ঘন্টা সময় লাগবে বাসটির। ভাড়া শুরু হচ্ছে ৩০০০ টাকা থেকে। এই দীর্ঘ সফরের জন্য বাসে এসি এবং স্লিপারের কোচের সুবিধা থাকলেও যাত্রীদের ব্যক্তিগত প্রয়োজনে পাওয়ার ব্যাংক এবং শুকনো খাবার রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) ATS-র হাতে গ্রেফতার ISI-র নির্দেশে কাজ করা দুই ব্যক্তি
উত্তরপ্রদেশের এটিএস বাহিনীর হাতে ধরা পড়েছে আইটিসি এবং পাকিস্তানী গ্যাংস্টার শাহজাদ ভাট্টির নির্দেশে কাজ করা দুইজন যুবক তুষার চৌহান এবং সমীর খান। অভিযুক্তদের উত্তরপ্রদেশের নয়ডা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে পিস্তল ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। তুষারকে নির্দিষ্ট ব্যক্তিদের হত্যার জন্য ৩ লক্ষ টাকার লোভ দেওয়া হয়েছিল। অন্যদিকে সমীরকে তেহরিক-ই তালিবান হিন্দুস্তান নামক জঙ্গি মডিউলের প্রচার করতে বলা হয়েছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) গাড়ি থেকে স্লিপ খাওয়ায় ড্রাইভারের বুকে লাথি তৃণমূল প্রার্থীর
ইটাহারের তৃণমূল প্রার্থী মোশারফ হোসেনের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রচার চলাকালীন গাড়ির বনেট থেকে পা পিছলে যাওয়ার কারণে মেজাজ হারিয়ে তিনি নিজের চালকের বুকে লাথি মেরেছেন। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি। কিন্তু বিরোধী শিবির এই ঘটনাকে প্রার্থীর আসল রূপ এবং সাধারণ মানুষের প্রতি অসম্মান হিসেবেই তুলে ধরছে। এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করা হয়নি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) “তৃণমূল মহিলা বিরোধী, ৪-মের পর খুলবে সব ফাইল” পানিহাটি থেকে মোদী
পানিহাটির সভা থেকে তৃণমূলকে মহিলা বিরোধী দল বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরজি করে নির্যাতিতার মা বিজেপি প্রার্থী রত্না দেবনাথের সমর্থনে আয়োজিত সভায় মোদী বলেছেন, তৃণমূলের জঙ্গল রাজ এক মায়ের কোল খালি করেছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ৪ই মে নির্বাচনের ফলাফল প্রকাশের পর নারী নির্যাতনের প্রতিটি ফাইল খোলা হবে। আর অপরাধিরা কোনওভাবেই রেহাই পাবে না। এছাড়া দমদমে দীর্ঘদিনের নিকাশি সমস্যা নিয়ে তিনি আক্রমণ করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) ভোটের আবহে কলকাতায় বাইক চলাচলে নিষেধাজ্ঞা
দ্বিতীয় দফার নির্বাচনের আগে কলকাতায় বাইক চলাচলে বিধিনিষেধ জারি করেছে পুলিশ। আগামী ২৭ এপ্রিল সন্ধ্যা ছয়টা থেকে ভোটের দিন পর্যন্ত বাইক র্যালি সম্পূর্ণ নিষিদ্ধ। সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইক চালানো যাবে না। আর দিনেও পিছনে আরোহী বসানো নিষেধ। তবে অফিসযাত্রী, ডেলিভারি বয়, চিকিৎসার ক্ষেত্রে এই নিয়মে ছাড় দেওয়া হচ্ছে। নিয়ম অমান্য করলে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) লাভপুরে বিজেপি প্রার্থীকে মারধরে হাইকোর্টে মামলা NIA-র
২৬ এর বিধানসভা নির্বাচনে বীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্রের অশান্তি এবার আদালতের দরজায় পৌঁছল। প্রথম দফার ভোটের দিন বিজেপি প্রার্থী দেবাশীষ ওঝার উপর হামলা এবং বোমাবাজির অভিযোগে এনআইএ কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে। যেহেতু এই হামলায় বিস্ফোরক ব্যবহারের অভিযোগ উঠেছিল, তাই জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে কেন্দ্রীয় সংস্থাটির এই ঘটনার তদন্ত নিতে চাইছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) রাঘব চাড্ডার সাথে বিজেপিতে যোগ ৭ AAP সাংসদের
এবার দেশের রাজনীতিতে বিরাট বদল। আজ অর্থাৎ ২৪ এপ্রিল আম আদমি পার্টির অন্যতম প্রধান নেতা রাঘব চাড্ডা এবং দলের দুই তৃতীয়াংশ রাজ্যসভার সাংসদ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করল। দলত্যাগ বিরোধী আইনের হাত থেকে বাঁচতে তারা আলাদা আবেদন জমা দিয়েছেন। এবার বিজেপির তালিকা তালিকায় যারা রয়েছেন তারা হলেন রাঘব চাড্ডা নিজে, স্বাতী মালিওয়াল, ক্রিকেটার হরভজন সিং, সন্দীপ পাঠক, অশোক মিত্তাল, রজিন্দার গুপ্ত, বিক্রম সাহিনী। রাঘবের দাবি, আপ এখন আদর্শ থেকে বিচ্যুত হয়ে পড়ছে। সেই কারণেই এই পদক্ষেপ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন










