গরম-ঠান্ডার দোলাচলে বাড়ছে অ্যালার্জির প্রকোপ! কীভাবে সুরক্ষিত রাখবেন বাচ্চাদের?

Published:

Allergies In Children

প্রীতি পোদ্দার, কলকাতা: গত এপ্রিল থেকে ক্রমেই বদল ঘটছে আবহাওয়ার। কখনও ভ্যাপসা গরম তো কখনও আবার ঝমঝমিয়ে নামছে বৃষ্টি। এর ফলে ঠাণ্ডা গরমে (Fluctuating Weather) ব্যাকটেরিয়া ক্রমেই আরও শক্তিশালী হয়ে উঠছে। বেশিরভাগ ক্ষেত্রে অ্যালার্জিতে ভুগছে ছোটরা (Allergies In Children)। সর্দি, শুকনো কাশি এবং চোখের সংক্রমণ নিয়ে বারবার ছুটতে হচ্ছে ডাক্তারদের কাছে। তাই এবার সেই নিয়ে অভিভাবকদের বেশ কিছু সতর্কবার্তা (Parenting Tips) তুলে ধরতে চলেছে আমাদের আজকের এই প্রতিবেদন। এক নজরে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।

মুখে-গলায় লালচে র‌্যাশ

আবহাওয়ার পরিবর্তনে বাচ্চাদের শরীরে লালচে র‌্যাশ, ফুস্কুড়িতে ভরে গিয়েছে ত্বক। শুধু তাই নয় কিছু ক্ষণ পর পরই হাঁচি হচ্ছে। আসলে এটাই অ্যালার্জি। শীতের সময়ে যেমন কয়েক গুণ বেড়ে যায়, ঠিক তেমনই আবহাওয়ার পরিবর্তনে হাঁচি, কাশি, শ্বাসকষ্ট এবং অ্যালার্জির সমস্যা দ্বিগুণ বেড়ে যায়। আসলে এই বৈপরীত্য আবহাওয়ার কারণে বাতাসে ধূলিকণা, ছত্রাক এবং পরাগরেণুর মাত্রা বাড়তেই অ্যালার্জি আরও ভয়ঙ্কর আকার ধারণ করে। চিকিৎসকরা বলছেন, শ্বাসনালি, ব্রঙ্কাস ইত্যাদি প্রতিক্রিয়াশীল, তাই ব্যাক্টেরিয়া বা ভাইরাস ঢুকলে অথবা ধোঁয়া-ধুলো ঢুকলে খুব তাড়াতাড়ি সংক্রমণ ঘটে। নাক দিয়ে জল পড়া থেকে শুরু করে ঘন ঘন হাঁচি, কাশি, চোখে চুলকানিও দেখা দেয়। তাই সেক্ষেত্রে মেনে চলুন কিছু টিপস।

মানতে হবে বেশ কিছু সতর্কতা

১. স্কুল থেকে আসার সময় বা খেলে বাড়ি আসলে দেখা যায় খুব ঘেমে গেছে তারা, এতে পরে ঘাম বসে গিয়ে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই বাচ্চাদের এই সময় সুতির আরামদায়ক পোশাক পরানো উচিত।

২. এই সময় বাইরের খাবার না খাওয়াই ভালো, বাড়িতে বানানো কম তেলে রান্না করা খাবারই খাওয়াতে হবে ছোটদের। বেশি করে সব্জি, ফল, দানাশস্য খাওয়াতে হবে। এছাড়াও পেট ঠান্ডা করার জন্য বাড়িতেই বানিয়ে নিতে হবে শরবত, ফলের রস। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে টক দই বেশ কার্যকরী।

৩. ত্বকে যদি র‍্যাশ ভাব দেখা যায় তা হলে ধাতব কোনও গয়না না পরানোই ভাল। কারণ ঘামের কারণে সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার ফলে ত্বক লালচে র‌্যাশে ভরে যায়।

আরও পড়ুন: লাল, কালো না হলুদ! ভাগ্য বদলাতে কোন রঙের সুতো হাতে বাঁধা উচিত?

৪. শ্বাসকষ্ট বা অ্যালার্জিক সমস্যা থাকলে বাচ্চাদের সঙ্গে সবসময়ই ইনহেলার রাখতে হবে। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এছাড়াও কান ও নাক পরিষ্কার রাখুন। ধুলোময়লার থেকেও দূরে রাখার চেষ্টা করতে হবে।

৫. বাচ্চারা বাড়ির বাইরে বেরোলে অতি অবশ্যই মাস্ক পরাতে হবে শিশুকে। এবং কখনোই শিশুর সামনে ধূমপান করা যাবে না। এতে বাচ্চাদের শ্বাসকষ্ট আরো বেড়ে যায়।