৮০ ম্যাচে ১৫০ উইকেট, ইংল্যান্ডকে ধসিয়ে শামির রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানের আফ্রিদি

Published:

Shaheen Afridi

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলছে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ। আর সেই আসরেই উইকেট তুলে বড় কাণ্ড ঘটালেন পাক তারকা শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে টম ব্যান্টনের প্রথম উইকেট নেওয়ার সাথে সাথে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট জীবনে 150 উইকেটের মাইলফলক অর্জন করেন পাক তারকা। আর এই 150 উইকেট সম্পূর্ণ করেই ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির (Mohammed Shami) সমকক্ষ হয়েছেন তিনি। একই সাথে ওয়াকার ইউনুস ও শোয়েব আখতারের রেকর্ডও ভেঙে দিয়েছেন এই খেলোয়াড়।

বড় কীর্তি পাক তারকার

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের চার নম্বর ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেই নিজের প্রথম ওভারের পঞ্চম বলে টম ব্যান্টনের উইকেট ভাঙেন আফ্রিদি। আর সেই সূত্র ধরেই নিজের ওয়ানডে ক্রিকেট কেরিয়ারে 150 উইকেট সম্পূর্ণ করেন এই খেলোয়াড়। তবে বলে রাখা প্রয়োজন, এদিন একটা উইকেট নিয়েই থেমে থাকেননি আফ্রিদি। গুনে গুনে মোট চারটি উইকেট তুলেছিলেন ইংল্যান্ডের।

রবিবার, ইংলিশ দলের বিরুদ্ধে 8.4 ওভার বল করে 46 রান দিয়ে চারটি উইকেট তুলে প্রতিপক্ষ শিবিরকে একেবারে ধসিয়ে দিয়েছেন আফ্রিদি। এদিন পাকিস্তানের বাকি বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি। তাতেই 50 ওভার সম্পূর্ণ হওয়ার অনেক আগেই 241 রানে অলআউট হয়ে গিয়েছে ইংল্যান্ড ব্রিগেড।

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞার পরোয়া নেই! ট্রাম্পের চাপের মধ্যেই ভারতের সাথে ব্যবসা বাড়াতে মরিয়া ইরান

এদিন ম্যাচে নামার আগে পর্যন্ত শাহিনের প্রয়োজন ছিল মাত্র একটি উইকেট। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম উইকেট তুলতেই 80 ম্যাচ খেলে 150 উইকেট সম্পূর্ণকারী চতুর্থ বোলার হয়ে উঠেছেন আফ্রিদি। যদিও সেটা যৌথভাবে। ওয়ানডেতে 150 উইকেট সম্পূর্ণ করে আফ্রিদির সাথেই একই বেঞ্চে রয়েছেন মহম্মদ শামি এবং রশিদ খান। যেখানে, মাত্র 73 ম্যাচে 150 উইকেট সম্পূর্ণ করে তালিকার শীর্ষে রয়েছেন নেপালের সন্দীপ লমিছানে।

google button