পুজোয় মদ বিক্রি ছাড়াল ২৪ কোটি! নয়া নজির কোচবিহারের

Published:

Cooch Behar

প্রীতি পোদ্দার, কলকাতা: পরিবর্তনের বাংলায় পুজোয় এবার নয়া রেকর্ড গড়ল কোচবিহার (Cooch Behar)। প্রায় ২৫ কোটির বেশি টাকার মদ বিক্রি হল সরকারি লাইসেন্সপ্রাপ্ত দোকানগুলি থেকে। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় লক্ষাধিক টাকারও বেশি মদ বিক্রি (Cooch Behar liquor sales) হয়েছে। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বাংলা মদ। জেলার মধ্যে কোচবিহার সদরে মদ বিক্রির পরিমাণ সবচেয়ে বেশি। শুধু তাই নয়, পুজোর সময় পূর্ব মেদিনীপুর জেলাতেও ভালোই মদ (Cooch Behar alcohol sales) বিক্রি হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই পরিসংখ্যান গত বছর পুজোকে ছাড়িয়ে গিয়েছে।

৬৪ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে কোচবিহারে

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী কোচবিহারে সরকারি লাইসেন্সপ্রাপ্ত ৭০টি মদের দোকান রয়েছে। চলতি বছর পুজোর সময় ষষ্ঠী অর্থাৎ ১৬ অক্টোবর থেকে দশমী ২১ অক্টোবর পর্যন্ত বিক্রি হয়েছে মোট ২৪ কোটি ৭৭ লক্ষ ৩০ হাজার ৭২৫ টাকা। মাঝে যদিও অষ্টমীর দিন সরকারি নির্দেশে মদের দোকান বন্ধ ছিল। এদিকে গত বছর ২০২৫ সালে পুজোর সময় মদ বিক্রি হয়েছে মোট ২৪ কোটি ২৩ লক্ষ ৩০ হাজার ৩২১ টাকার। এমনকি আগেরবার অষ্টমীতেও মদের দোকান খোলা ছিল। কিন্তু তবুও এবার কোচবিহারে মদের দোকান রেকর্ড গড়ল। গত বছরের তুলনায় এবছর ৬৪ লক্ষ টাকার বেশি মদ বিক্রি হয়েছে।

বেশি বিক্রি হয়েছে বাংলা মদ

জানা গিয়েছে, চলতি বছর সবচেয়ে বেশি মদ বিক্রি হয়েছে নবমীর দিন। ওইদিন নাকি ৫ কোটি ৮৬ লক্ষ ৪৭ হাজার ৯৩৫ টাকার মদ বিক্রি হয়েছে। যার মধ্যে বাংলা মদ বিক্রি হয়েছে, ৩ লক্ষ ৩০ হাজার ৭০২ লিটার। বিদেশি মদ বিক্রি হয়েছে ১ লক্ষ ১৩ হাজার ১৭১ লিটার। এছাড়াও বিয়ার বিক্রি হয়েছে ১ লক্ষ ২৮ হাজার ৫৫২ লিটার। এই হিসাবটি শুধুমাত্র সরকারি লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে পাওয়া গিয়েছে। এর বাইরে বেশ কয়েক জায়গায় অবৈধ ভাবে মদ বিক্রি হয়েছে যেগুলি মূলত অসম ও ভুটান থেকে আসে।

আরও পড়ুন: ‘মিনি পাকিস্তান’ বিতর্কে ফের সরব ফিরহাদ হাকিম, কী সাফাই দিলেন তিনি?

অন্যদিকে পূর্ব মেদিনীপুরে ২০২৫ সালের দুর্গাপূজার ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মদ বিক্রি হয়েছিল প্রায় ৩৩ কোটি টাকার। কিন্তু এবার পঞ্চমী থেকে দশমী পর্যন্ত প্রায় ৫২ কোটি টাকারও বেশি মদ বিক্রি হয়েছে। তবে অষ্টমীর দিন ড্রাই ডে ছিল বলে সমস্ত মদের দোকান বন্ধ ছিল। না হলে এই বিক্রির পরিমাণ ৬০ কোটি টাকার ওপরে চলে যেত। সেখানে সবচেয়ে বেশি দেশি মদ বিক্রি হয়েছে। যার মধ্যে দেশি মদের বিক্রিও বেড়েছে উল্লেখযোগ্য ভাবে। আগের বছর যেখানে ৩ লক্ষ ৩০ হাজার লিটার মদ বিক্রি হয়েছিল সেটি এবছর বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬০ হাজার লিটারে।

google button