প্রচুর টাকা-পয়সা ও চাকরি, আয়ের বিরাট সুযোগ পাঁচ রাশির! বড় ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গার

Published:

Weekly Horoscope Baba Vanga

অনন্যা সরকার, কলকাতা: চমকপ্রদ ও নির্ভুল ভবিষ্যদ্বাণীর জন্য সারা বিশ্বে সুপ্রসিদ্ধ বুলগেরিয়ার অন্ধ ভবিষ্যৎ বক্তা বাবা ভাঙ্গা (Baba Vanga)। তার নামে প্রচার করা অনেক ভবিষ্যদ্বাণীকে নিয়ে মানুষের কৌতূহলে এখনো ভাটা পড়েনি। এর মধ্যেই এবার ২২ জুন থেকে ২৮ জুন পর্যন্ত সপ্তাহটিকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। বলা হচ্ছে এই সাতটি দিন রাশিচক্রের পাঁচ রাশির (Zodiac) জন্য অত্যন্ত শুভ হতে চলছে (Horoscope)। কোন কোন রাশির সৌভাগ্যের দ্বার খুলে যাবে, আসুন দেখে নেওয়া যাক।

বৃষ রাশি (Taurus) 

এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে ব্যাপক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন যোগাযোগ আসতে পারে, যা ভবিষ্যতের জন্য লাভজনক হবে। কর্মক্ষেত্রে সুযোগ বৃদ্ধি পাবে এবং এই সময় পরিশ্রমের যথাযথ ফল পেতে পারেন। 

কর্কট রাশি (Cancer)

এই সপ্তাহটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে অত্যন্ত শুভ। বহুদিনের আটকে থাকা কাজ মিটে যেতে পারে। নতুন আয়ের উৎসের সন্ধান মিলবে। বন্ধু-বান্ধব বা শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় সফল হবে কাজ। আর্থিক দিকও যথেষ্ট ভালো হতে চলেছে এই সপ্তাহ। 

তুলা রাশি (Libra)

তুলা রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এই সময় পরিবারের আনন্দময় পরিবেশ বিরাজ করবে। ব্যক্তিগত জীবনের কিছু সমস্যা কেটে যেতে পারে। স্বাস্থ্যের দিক থেকেও সময়টি ভালো। 

মকর রাশি (Capricorn)

এই সপ্তাহে মকর রাশির আয়ের নতুন পথ উন্মুক্ত হতে চলেছে। তারা নতুন কিছু শিখতে আগ্রহী হবেন, যা ভবিষ্যতে কাজে লাগবে। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে এবং ব্যবসায়ীদের জন্য সময়টা যথেষ্ট ভালো। 

কুম্ভ রাশি (Aquarius)

এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সম্মান বৃদ্ধি পাবে। নতুন মানুষদের সাথে পরিচিতি হবে, যা আগামীদিনে উপকারে আসবে। ভ্রমণের সুযোগ আসবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজেও আগ্রহ বাড়বে। সম্পূর্ণ সপ্তাহটিই সৌভাগ্য বয়ে আনবে মকর রাশির জন্য। 

মনে রাখবেন, বাবা ভাঙ্গার এই ভবিষ্যদ্বাণীগুলির কোনো স্বীকৃত বৈজ্ঞানিক ভিত্তি নেই। এগুলি মূলত ঐতিহাসিকভাবে প্রচলিত জনশ্রুতি ও বিভিন্ন ব্যাখ্যার ওপর নির্ভরশীল। জ্যোতিষশাস্ত্র ও এই ধরনের ভবিষ্যৎবাণীগুলিকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তথ্য বলে গণ্য করা হয় না। তাই এগুলিকে নিশ্চিত তথ্য মনে না করে, আলোচ্য বিষয় হিসেবে দেখাটাই শ্রেয়।