সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভাগ্য ফিরবে পাঁচ রাশির, জেনে নিন বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী

Published:

Baba Vanga Prediction

অনন্যা সরকার, কলকাতা: সেপ্টেম্বর মাসের দোরগোড়ায় এসে আবারও বিশ্বখ্যাত বুলগেরীয় রহস্যবাদী ভবিষ্যৎ বক্তা বাবা ভাঙ্গার (Baba Vanga) ভবিষ্যদ্বাণী নিয়ে আলোচনা শুরু হয়েছে। তাঁর ভবিষ্যদ্বাণীগুলি সমাজ মাধ্যমে নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। বাবা ভাঙ্গার অনুগামীরা বিশ্বাস করেন, ভবিষ্যতের ঘটনা আগে থেকেই জানার ক্ষমতা ছিল তাঁর। এমনকি তাঁর পূর্বাভাসগুলি অনেক ক্ষেত্রে সত্যি হতেও দেখা গেছে। তবে ইদানীংকালে সোশ্যাল মিডিয়ায় বাবা ভাঙ্গার নামে যেসব দাবি ছড়িয়ে পড়েছে, সেগুলোর সত্যতা নিয়ে সংশয় থেকে যায়। বর্তমানে, বাবা ভাঙ্গার নামে প্রচলিত ভবিষ্যদ্বাণীগুলো ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে ৫ রাশির ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। আসুন তাহলে দেখে নেওয়া যাক কোন কোন রাশির সৌভাগ্য যোগ রয়েছে এই সপ্তাহে (Weekly Horoscope)।

বৃষ রাশি (Taurus) 

এই সপ্তাহটি (৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর) বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে বিশেষভাবে শুভ হতে চলেছে। আটকে যাওয়া বা পড়ে থাকা কাজগুলিও দ্রুত সম্পন্ন করতে পারবেন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। পারিবারিক দিক থেকেও এই সপ্তাহটি শুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের চারপাশে আনন্দময় পরিবেশ বজায় থাকবে এবং কিছু সুসংবাদও পেতে পারেন। 

মিথুন রাশি (Gemini)

মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য অগ্রগতির সপ্তাহ হতে চলেছে আগামী ৩১ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর। কর্মক্ষেত্রে আপনার প্রচেষ্টা ও পরিশ্রমে সুফল পাবেন। পাশাপাশি, আর্থিক লাভেরও সুযোগ রয়েছে। এই সপ্তাহে পরিবার ও বন্ধু-বান্ধবদের সমর্থন আপনার সাথে থাকবে। এছাড়া, হাতে নেওয়া সব কাজই এইসময় সুসম্পন্ন হবে।  

আরও পড়ুন: অষ্টম শ্রেণিতে হারান দৃষ্টিশক্তি, নোট সংগ্রহ করে পড়ান মা, UPSC ক্র্যাক করে ছেলে আজ IAS

সিংহ রাশি (Leo)

এই সপ্তাহের সিংহ রাশি জাতক জাতিকাদের আত্মবিশ্বাস থাকবে চরমে। যে কাজই করবেন, তাতেই সফলতা আসার সম্ভাবনা প্রবল।  কর্মজীবনে বড় দায়িত্ব ও নতুন সুযোগ সুবিধা আসারও যোগ রয়েছে। অর্থনৈতিক দিক থেকেও সময়টি ভালো, অনেক দিন থেকে আটকে থাকা টাকাও ফেরত পেতে পারেন। 

তুলা রাশি (Libra)

কর্মজীবন ও পারিবারিক দিক থেকে এই সপ্তাহটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। নতুন মানুষের সঙ্গে পরিচিতি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পরে আপনাকে লাভবান করতে পারে। অতিরিক্ত চাপ কমবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তে লাভ হবে। যোগব্যায়াম এবং ধ্যান করলে মানসিক শান্তি পাবেন। 

আরও পড়ুন: এই জাদুকরী গাছ বাড়িতে রাখলেই ফিরবে ভাগ্য, হু হু করে আকর্ষণ করবে অর্থ ও সুখ

ধনু রাশি (Sagittarius)

ধনু রাশির-জাতিকাদের জন্য এই সপ্তাহটি সৌভাগ্য ও লাভের সময়। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। এছাড়া, নতুন চাকরির সুযোগও আসতে পারে। আর্থিক দিক থেকেও এই সময়টি বেশ ভালো এবং কর্মক্ষেত্রেও বিশেষ অগ্রগতি দেখা যাবে।