অনন্যা সরকার, কলকাতা: আজকাল ঘর ও অফিসের সাজসজ্জার জন্য ইনডোর প্ল্যান্টের (Indoor Plants)রাখার চল খুব বেড়েছে। মানুষ তাদের বসার ঘর এবং বারান্দা সবুজের আধিক্য বাড়াতে বাহারি গাছ দিয়ে সাজাচ্ছেন। তবে, বাস্তুশাস্ত্র এবং ফেং শুই বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কিছু গাছ কেবল সৌন্দর্য বা সতেজতাই নয়, বরং ভাগ্য এবং আর্থিক পরিস্থিতি পরিবর্তন করারও ক্ষমতা রাখে। এরকমই একটি অলৌকিক ক্ষমতা সম্পন্ন জনপ্রিয় গাছ হলো জেড প্ল্যান্ট (Jade Plant)। অনেকে একে মানি ট্রি, ফ্রেন্ডশিপ ট্রি এবং লাকি প্ল্যান্টও বলে থাকেন। ফেং শুই-তে এর চকচকে, ছোট, মুদ্রার মতো গোলাকার পাতাগুলোকে সম্পদ, সমৃদ্ধি এবং উন্নতির প্রতীক মনে করা হয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক, বাড়িতে বা অফিসে জেড প্ল্যান্ট রাখলে বাস্তুর দিক থেকে কী কী উপকারিতা পাওয়া যায়।
সম্পদ ও সমৃদ্ধি আকর্ষণ করে জেড প্ল্যান্ট
ফেং শুই এবং বাস্তুশাস্ত্র অনুসারে, জেড প্ল্যান্ট সম্পদকে চুম্বকের মতো আকর্ষণ করার ক্ষমতা রাখে। এর মুদ্রা-আকৃতির পাতাগুলি বাড়িতে আর্থিক সমৃদ্ধি এবং সম্পদ আহরণের ইঙ্গিত দেয়। যদি কেউ দীর্ঘস্থায়ী আর্থিক সংকটে ভোগেন বা আকস্মিক আর্থিক কষ্টের সম্মুখীন হন, তবে এই গাছটি তাদের জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হতে পারে।
বাস্তুশাস্ত্র অনুসারে, যেকোনো জিনিসই সঠিক দিকে স্থাপন করা হলে তার পূর্ণ সুফল পাওয়া যায়। জেড প্ল্যান্ট রাখার জন্য দক্ষিণ-পূর্ব দিককে সবচেয়ে ভালো দিক বলে মনে করা হয়। এই দিকটি শুক্র গ্রহের অধীনস্থ, যা সমৃদ্ধি, সম্পদ, ও বিলাসিতার প্রতীক। এই কোণে গাছটি রাখলে আর্থিক দিক থেকে সাফল্য আসে এবং আয়ের নতুন উৎস উন্মোচিত হয়।
আরও পড়ুন: ফর্মালিন মাখনো মাছ থেকে সাবধান, কীভাবে রাসায়নিক দূর করবেন জেনে নিন
এছাড়া, ঘরের প্রধান প্রবেশদ্বারের কাছে, বিশেষ করে ডানদিকে এই গাছ রাখলেও রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি ঘরে প্রবেশকারী শক্তিকে ইতিবাচক করে তোলে এবং সৌভাগ্যকে আকর্ষণ করে। পারিবারিক সম্প্রীতি, স্বাস্থ্য উন্নতি ও সৌভাগ্যলাভ করতে চাইলে এটিকে পূর্ব দিকে রাখতে পারেন।
কঠোর পরিশ্রম করা সত্ত্বেও কী আপনার পদোন্নতিতে সমস্যা হচ্ছে? কিংবা ব্যবসায় ক্রমাগত লোকসানের সম্মুখীন হচ্ছেন? তাহলে অফিসের টেবিল বা কাজের ডেস্কের দক্ষিণ-পূর্ব কোণে একটি ছোট জেড প্ল্যান্ট রেখে দেখতে পারেন। এটি কর্মক্ষেত্রে মানসিক চাপ কমায়, উৎপাদনশীলতা ও মনোযোগ বাড়ায়। ব্যবসার উন্নতির জন্যও নতুন পথ খুলে দিতে পারে এই জাদুকরী গাছ।
আরও পড়ুন: নিমেষে করবে ক্লান্তি দূর, জাদু জানে অপরাজিতা ফুলের চা! কীভাবে বানাবেন জেনে নিন
বাস্তুগত উপকারীতা ছাড়াও, যেকোনো ইনডোর প্ল্যান্টের মতো জেড প্ল্যান্টও একটি চমৎকার এয়ার পিউরিফায়ারের কাজ করে। তাছাড়া, সবুজ সতেজ গাছের কাছাকাছি থাকলে চোখের আরাম হয় এবং মানসিক চাপও কমে। যাদের ব্যস্ততার মধ্যে দিন কাটে, তাদের জন্য জেড প্ল্যান্ট একেবারে উপযুক্ত। এর জন্য খুব বেশি যত্ন বা জল দেওয়ার প্রয়োজন হয় না। এই গাছ তার কাণ্ড ও পাতায় দীর্ঘদিন জল সঞ্চয় করে রাখতে পারে, তাই সপ্তাহে মাত্র এক বা দুইবার জল দিলেই চলে।
তবে মনে রাখবেন, জেড প্ল্যান্ট কখনই উত্তর বা দক্ষিণ-পশ্চিম দিকে রাখা চলবে না, এছাড়াও, এটিকে শোবার ঘর বা বাথরুমে রাখা অশুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র মতে, শুকিয়ে যাওয়া বা নেতিয়ে পড়া গাছ বাড়িতে নেতিবাচক শক্তি ও দুর্ভাগ্য বয়ে আনে। তাই যদি গাছের পাতা শুকিয়ে যায় বা হলুদ হয়ে যায়, তবে দ্রুত সেগুলো ছেঁটে দিতে হবে।










