ফর্মালিন মাখনো মাছ থেকে সাবধান, কীভাবে রাসায়নিক দূর করবেন জেনে নিন

Published:

Formalin in fish

অনন্যা সরকার, কলকাতা: চকচক করলেই যেমন সোনা হয় না, তেমনই বাজারে বিক্রি হওয়া সমস্ত মাছও (Fish) টাটকা হয় না। প্রায় সময়ই দেখা যায় অসাধু ব্যবসায়ীরা মাছকে দীর্ঘক্ষণ তাজা দেখানোর জন্য ফর্মালিন (Formalin) মাখিয়ে রেখে দেন। আর ক্রেতারাবাইরের রূপ দেখে টাটকা মাছ ভেবে সেটাই কিনে নিয়ে আসেন। আর সেই ফর্মালিন মাখানো মাছ খেয়ে ভুগতে হয় পেটের সমস্যায়। তাই বাজারের মাছ দেখতে তাজা ও চকচকে হলেই যে তা নিরাপদ হবে এমনটা নয়। ডাক্তাররা জানাচ্ছেন, নিয়মিত এমন মাছ খেলে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে।

বাজার থেকে টাটকা মাছ কিনে আনার পরও তা খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন?

যদি বারবার এমনটা হয় তাহলে বুঝবেন মাছটি হয়তো বাইরে থেকে যতটা তাজা দেখাচ্ছে, আসলে ততটা নয়। ফর্মালিনের মতো বিষাক্ত রাসায়নিকগুলি ধীরে ধীরে শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ গুলিকে বিকল করে। চিকিৎসক সতর্ক করেন, মানুষের স্বাস্থ্যের ওপর এধরনের রাসায়নিকের অত্যন্ত ক্ষতিকর প্রভাব পড়ে। তবে এর থেকে বাঁচার উপায়ও রয়েছে। যদি বাজার থেকে কিনে আনা মাছটির তাজাভাব নিয়ে সন্দেহ হয় কিংবা ক্ষতিকারক রাসায়নিক থেকে সুরক্ষিত থাকতে চান তাহলে রান্নার আগে কয়েকটি সাধারণ নিয়ম মানলেই এই ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা যায়। 

আরও পড়ুনঃ মহালয়ার আগেই রাস্তার হাল ফেরাতে মরিয়া সরকার, বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর

মাছ কেনার পর খুব ঠান্ডা জল দিয়ে তা ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং ঘন্টাখানেক সেই জলেই ভিজিয়ে রাখতে পারলে ভালো। ঠান্ডা জল কিছুটা হলেও মাছ থেকে ফর্মালিন বের করে আনতে পারে। এরপর নুন-জলের একটি মিশ্রণ তৈরি করে তাতে কিছুক্ষণ মাছ ভিজিয়ে রাখতে হবে। নুন মাছের শরীরের মধ্যে থেকে ক্ষতিকর রাসায়নিকগুলোকে কার্যকরীভাবে বের করে আনতে সাহায্য করে।

আরও পড়ুনঃ ৮০ মণ ইলিশ এল মৎস বন্দরে, নিলামে দর উঠলো ২০ লক্ষ৮০ মণ ইলিশ এল মৎস বন্দরে, নিলামে দর উঠলো ২০ লক্ষ

মাছে ফর্মালিন মেশানো থাকলে এই দুটি ধাপ অনুসরণ করলে মাছ থেকে অনেকটা ফর্মালিনই দূর করা যায়। তবে আরও ভালো ফল পেতে প্রথমে চাল ধোয়া জলে দিয়ে মাছটি ধুয়ে নেওয়া যেতে পারে। এরপর অল্প সময়ের জন্য সাধারণ জলে ভিজিয়ে রাখতে হবে। এই পদ্ধতিটিও সহজে ফর্মালিন দূর করতে পারে।

আরও Fish Formalin