টাটা থেকে মারুতির গাড়ি, স্মার্টফোন! উৎসবের মরশুমে বাড়ছে সবকিছুর দাম

Published:

Price Hike

সহেলি মিত্র, কলকাতাঃ ভারতে উৎসবের মরসুম শুরু হয়ে গিয়েছে। তবে আমজনতার মধ্যে শান্তি যেন নেই ঠিকমতো। এর বড় কারণ হল জিনিসের দাম বৃদ্ধি। মানুষের আয় একই রয়েছে বা কমছে, কিন্তু জিনিসের দাম হু হু করে বেড়ে চলেছে। তবে এখানেই শেষ নয়, আগামী কয়েকদিনের মধ্যে স্মার্টফোন থেকে শুরু করে টিভি, চার চাকার দাম (Price Hike) আকাশছোঁয়া হতে পারে বলে আশঙ্কা। আপনিও কি এগুলি কেনার প্ল্যান করছেন? তাহলে আগে পড়ে ফেলুন আজকের লেখাটি।

উৎসবের মরসুমে দাম বাড়ছে টিভি, স্মার্টফোন গাড়ির?

সূত্রের খবর, আগামী ১৫ দিনের মধ্যে স্মার্টফোন, ইলেক্ট্রনিক্স জিনিস তৈরি করা কোম্পানি থেকে শুরু করে অটোমোবাইলস কোম্পানিগুলি জিনিসপত্রের দাম বৃদ্ধি করার প্ল্যান করছে। আসলে বিগত কয়েক মাসের মধ্যে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম মাত্রাতিরিক্তভাবে বেড়ে গিয়েছে। যার ফলে ধাক্কা খেয়েছে ছোট থেকে মাঝারি বড় বড় কোম্পানিগুলি। এহেন অবস্থায় জিনিসপত্রের দাম বাড়ানো ছাড়া কোনও পথ দেখছে না কোম্পানিগুলি।

গাড়ির দাম কতটা বাড়তে পারে?

সবার প্রথমে রয়েছে গাড়ির দাম। উৎসবের মরশুমে মারুতি সুজুকি, হুন্ডাই মোটর ইন্ডিয়া এবং টাটা মোটরসের মতো দেশের শীর্ষ গাড়ি নির্মাতা কোম্পানিগুলো গাড়ির দাম বাড়াতে শুরু করেছে। এই যেমন টাটা মোটরস তাদের গাড়ির দামে ২৫,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধির ঘোষণা করেছে। হুন্ডাই-এর গাড়ির দামেরও ১% পর্যন্ত বৃদ্ধি হবে। অন্যদিকে, মারুতি সুজুকি আগস্টেই তাদের গাড়ির দামে ৩০,০০০ টাকা পর্যন্ত বাড়িয়েছিল। এটি মারুতির এ বছরের দ্বিতীয় প্রাইস হাইক।

আরও পড়ুনঃ প্রবল বর্ষণের আশঙ্কায় দক্ষিণবঙ্গের ৩ জেলায় সতর্কতা জারি, আজকের আবহাওয়া

মোবাইল কিনতে পারবেন তো?

বাজারে চাহিদা কমে যাওয়ার আশঙ্কায় স্মার্টফোন ও অন্যান্য ইলেকট্রনিক পণ্যের সংস্থাগুলি এবার বেশ সতর্কভাবে এগোচ্ছে। দাম ৩৫-৪৫ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ার পর গত বছরের তুলনায় স্মার্টফোন বিক্রি প্রায় ১০ শতাংশ কমেছে। Croma চেইনের মালিক টাটা গোষ্ঠীর ইনফিনিটি রিটেলের চিফ এগজিকিউটিভ শিবাশিস রায়ের মতে, লাগাতার দাম বাড়ালে বাজারে চাহিদার উপর বড় প্রভাব পড়তে পারে—এই বিষয়টি ব্র্যান্ডগুলি বুঝতে পেরেছে। তাই ২০ হাজার টাকার কম দামের স্মার্টফোনের সংখ্যা কমিয়ে তুলনামূলক দামি মডেলের মাধ্যমে বাড়তি খরচ সামলানোর চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুনঃ বদলে যাবে বাংলার চিত্র! এবার ঝাড়গ্রামে মিলল বিপুল ম্যাঙ্গানিজের ভাণ্ডার

শিল্পের বড় কর্মকর্তাদের মতে, এই প্রাইস হাইক আগের তুলনায় অনেক কম হবে। কিছু ক্ষেত্রে এটি এই বছরের সবচেয়ে ছোট বৃদ্ধি হতে পারে। কোম্পানিগুলো চাইছে না যে উত্সবের মরশুমে গ্রাহকদের মন খারাপ হোক। তবে এও জানিয়ে রাখি, নভেম্বরের শেষের দিকে আর জিনিসের দাম তেমন বাড়বে না বলেও শোনা যাচ্ছে।