সৌভিক মুখার্জী, কলকাতা: ভারত সীমান্তে ফের কী করতে চলেছে চিন? জানা যাচ্ছে, লাদাখ ও অরুণাচল প্রদেশের সীমান্তের একেবারে কাছাকাছি ড্রাগনের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান জে-২০ মাইটি ড্রাগন মোতায়েন (China Fighter Jet) করা হচ্ছে। স্যাটেলাইটের মাধ্যমে সেই ছবি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে, এবং এ নিয়ে ভারতের নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় প্রশ্নচিহ্ন উঠছে। সবথেকে বড় ব্যাপার, এই অত্যাধুনিক যুদ্ধবিমান রাডারে ধরাও অসম্ভব। নিঃশব্দে আঘাত হানে এই প্রযুক্তি। কিন্তু কী কারণে তারা এই অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করছে? বড়সড় কোনও আক্রমণের আভাস?
ভারত সীমান্তে চিনের যুদ্ধবিমান
স্যাটেলাইট চিত্রে দেখা দিয়েছে, জুলাইয়ের শুরু থেকেই অন্তত ১১টি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে বিমানঘাঁটিগুলিতে। এমনকি, ৯ জুলাই সিনজিয়াং-র হোটান বিমান ঘাঁটিতে একসঙ্গে ৭টি জে-২০ মাইটি ড্রাগন দেখা গিয়েছিল। এরপর থেকেই উদ্বেগ আরও বাড়তে থাকে। কারণ, এই বিমানঘাঁটি ভারত সীমান্তের একেবারে কাছেই অবস্থিত। লাদাখের লেহ থেকে এই বিমানঘাঁটির দূরত্ব মাত্র ৩৮৯ কিলোমিটার। অন্যদিকে ভারতীয় এয়ার ফোর্সের দৌলত বেগ অল্ডি এয়ারস্ট্রিপ থেকে এর দূরত্ব আনুমানিক ২৪৫ কিলোমিটার মতো। এমনকি ভারত সীমান্তে একসঙ্গে এতগুলি যুদ্ধবিমান চিন এই প্রথমবার মোতায়েন করল। সেই কারণেই প্রতিরক্ষা মহলেই এ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে।
তবে এর পাশাপাশি তিব্বতের ডামসুং বিমানঘাঁটিতে আরও ৪টি জে-২০ মাইটি ড্রাগন দেখা গিয়েছে। সব মিলিয়ে এই সংখ্যা দাঁড়িয়েছে ১১। এই বিমানঘাঁটিটি অরুণাচল প্রদেশের সীমান্ত থেকে মোটামুটি ৩৪৪ কিলোমিটার দূরে অবস্থিত। বেশ কিছু বিশেষজ্ঞ বলছেন, চিন হয়তো এই দুটি বিমানঘাঁটি থেকে এবার সরাসরি ভারতের উত্তর সীমান্তে অভিযান চালাতে পারে। এমনকি এ বিষয়ে ভারতের প্রতিরক্ষা গবেষণার এক আধিকারিক জানিয়েছেন, উঁচু জায়গা থেকে এই স্টেলথ যুদ্ধবিমান পরিচালনা এখন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় বায়ু সেনার সামনে এখন উত্তর সীমান্ত সবথেকে বড় ঝুঁকি। ওই এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং হামলার সক্ষমতা দ্রুত বাড়ানো উচিত।
🇨🇳🇮🇳China Positions Record 11 J-20 Stealth Fighters near India
China has stationed at least 11 Chengdu J-20 “Mighty Dragon” fifth-generation stealth fighters at two high-altitude airbases facing the India-China Line of Actual Control.
Seven J-20s were spotted at Hotan…
— Global Surveillance (@Globalsurv) July 28, 2026
আরও পড়ুন: রেলের টিকিট থেকে এলপিজির দাম, ১ আগস্ট থেকে বদলে যাচ্ছে ৫ নিয়ম
প্রসঙ্গত জানিয়ে রাখি, এই জে-২০ মাইটি ড্রাগন চিনের পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান। এমনকি এর বিশেষ নকশার কারণে রাডারের মাধ্যমে সনাক্ত করা অত্যন্ত কঠিন। যার ফলে শত্রুপক্ষের আকাশ সীমায় প্রবেশ করে এটি নিঃশব্দে আঘাত হানে। আর বর্তমানে ভারতীয় বায়ুসেনার কাছে যে সমস্ত যুদ্ধবিমান রয়েছে, সেগুলি স্টেলথ প্রযুক্তির নয়। এমনকি এই প্রযুক্তির যুদ্ধবিমান ভারতের প্রতিরক্ষা খাতে নিযুক্ত করতে আরও অন্তত এক দশক সময় লাগতে পারে বলেই অনুমান। আর সবথেকে বড় ব্যাপার, ড্রাগনের দেশ গত কয়েক বছরে তাদের স্টেলথ যুদ্ধবিমান উৎপাদন কয়েক গুণ বাড়িয়েছে। ২০১৯ সালে তাদের এই যুদ্ধবিমানের সংখ্যা ছিল মাত্র ৫০। সেখানে বর্তমানে দাঁড়িয়েছে ৫০০টিরও বেশি। সেই কারণেই ভারতের প্রতিরক্ষা মহলে এ নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ, এবং বিশেষ নজরদারিও চালানো হচ্ছে।










