বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক করলেও সাফল্য ধরা দিয়েছে জিম্বাবুয়ে সিরিজে। এই আসরেই বড়দের দলে প্রথমবারের মতো হাফ সেঞ্চুরি করেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। শুধু তাই নয়, শেষ ওয়ানডেতে 81 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন তিনি। তাতে অল্পের জন্য বিশ্বের কনিষ্ঠতম প্লেয়ার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরি করার সুযোগ ছিল বিহারের কিশোরের হাতে। তবে সেই সুযোগ হাতছাড়া হলেও এখনও নতুন করে ইতিহাস তৈরির মঞ্চ পাবেন বৈভব। কিন্তু ফের কবে আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে তাঁকে?
ফের কবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন বৈভব?
ভারতীয় টি-টোয়েন্টি দলে অধিনায়ক বদলের পর দুর্দিন দেখতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। আয়ারল্যান্ড সিরিজের পর ইংল্যান্ড সিরিজেও হেরেছিল শ্রেয়স আইয়ারের দল। যদিও জিম্বাবুয়ে সিরিজে গিয়ে জয়ের সরণিতে ফিরেছে ভারত। আর সেই আসরেই ব্যাট হাতে সফল হয়েছেন বৈভব। ভারতীয় খুদে ক্রিকেটারের ব্যাটিং দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বহু ক্রিকেট বিশেষজ্ঞ। ইতিমধ্যেই ক্রিকেট কিংবদন্তি ফারুক বৈভবকে ওয়ানডে দলে নিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
অবশ্যই পড়ুন: প্রধানমন্ত্রীর ভিডিও ফেসবুক থেকে সরিয়ে ক্ষমা চাইল Meta, ব্যবস্থা নিতে চলেছে দিল্লি!
প্রশ্ন উঠছে, ফের কবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দেখা যাবে বৈভব সূর্যবংশীকে? ফের ব্যাট হাতে টিম ইন্ডিয়ার হয়ে বৈভব সূর্যবংশীকে মাঠে দেখতে হলে খানিকটা অপেক্ষা করতে হবে ভক্তদের। জিম্বাবুয়ে সিরিজের পর ভারতের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে এ বছরের শেষে। আসন্ন অক্টোবর মাসেরে 6 তারিখ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত। সেই আসরেই দেখা যাবে বৈভব সূর্যবংশীকে।
বলাই বাহুল্য, জিম্বাবুয়ে সিরিজে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার পেয়েছেন বৈভব সূর্যবংশী। এক কথায়, ছোট হয়েও ভারতীয় দলের নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি। জায়গা পাকা করে নিয়েছেন 20 ওভারের একাদশে। কাজেই ওয়েস্ট ইন্ডিজে তিনি যে নামবেন সে কথা বলার অপেক্ষা রাখে না!










